শৌর্য্যের কাছে ক্ষমা চাইল অনির্বাণ! অনির্বাণ আর সোহিনীকে ভালোমত শিক্ষা দিল স্রোত!

MithiJhora Today Full Episode 9 September: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠিঝোরা (MithiJhora)। এই ধারাবাহিকে দেখা যায় যে অনির্বাণ সব সত্যি জানতে পেরে হাসপাতালে ছুটে যায় কিন্তু স্রোত তাকে রাইয়ের কাছে পৌঁছাতে দেয় না ও তার কৃতকর্মের জন্য অনেক কথা শোনাতে থাকে। অনির্বাণ বারংবার ক্ষমা চায় স্রোতের কাছ থেকে কিন্তু স্রোত অনির্বাণকে রাইয়ের বিষয়ে কোন‌ও খবর দিতে চায় না।

মিঠিঝোরা আজকের পর্ব ৯ সেপ্টেম্বর/ MithiJhora Today Full Episode 9 September

আজকের পর্বের শুরুতেই দেখা যায় (MithiJhora Today Full Episode 9 September), স্রোত অনির্বাণকে বলে দেয় আমি চাই না তুমি আমার দিদির জীবনে থাকো, তুমি কি আমার কথাটা বুঝতে পারছ না অবশ্য বুঝতে না পারলেও আমার কিছু করার নেই কারণ তোমার এখন শাস্তি পাওয়ার সময় হয়ে গেছে। অনির্বাণ স্রোতকে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল করেছে কিন্তু এত বড় ভুলও করেনি যে তাকে সবকিছুর থেকে দূরে সরিয়ে দিতে হবে। এইসময় সেখানে সার্থক এসে উপস্থিত হয়।

সার্থক স্রোতকে বলে, তুমি কি এখন এখানে ঝগড়া করবে স্রোত? স্রোত তখন বলে আমি একদমই ঝগড়া করতে চাই না কিন্তু এই মানুষটাকে দেখলে আমার আর মাথার ঠিক থাকে না। স্রোত তখন সার্থককে জিজ্ঞেস করে বলুন স্যার আমার দিদিভাই কেমন আছে? সার্থক স্রোতকে বলে, চলো নিজের কানেই শুনবে তোমার দিদিভাই একদম ভালো আছেন। অপারেশন সাকসেসফুল হয়েছে। এটা শুনে স্রোত খুব খুশি হয়ে যায় (MithiJhora Today Full Episode 9 September)

অন্যদিকে দেখা যায় অনির্বাণ এসে শৌর্য্যকে ক্ষমা চায় আর বলে ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি আর কখন‌ও তোকে ভুল বুঝবো না। কিন্তু শৌর্য্য বলে, অনিদা যার মনে একবার সন্দেহের বিষ ঢুকে যায়। সে আর কখন‌ও সন্দেহ থেকে দূরে যেতে পারে না। তুই আবার‌ও ভুল বুঝবি আমি জানি কিন্তু আমার নিজের জন্য খারাপ লাগে না, আমার খারাপ লাগে রাইয়ের জন্য। ও তো তোকে ভালোবেসেই বিয়েটা করেছে বিশ্বাস করেছে। অনির্বাণ তখন বলে, কেন তোরা কেউ বুঝতে পারছিস না, আমি‌ও ওকে ভালোবাসি কিন্তু কীভাবে যে কী হয়ে যায় (MithiJhora Today Full Episode 9 September)!

এরপর দেখা যায় হাসপাতাল থেকে রাইয়ের চিকিৎসা বাবদ টাকা চাওয়া হয়, সব টাকা একবারে দিতে বলে তখন বউমনি বলে তাহলে আমার কিছু গয়না একবারে বিক্রি করে দেওয়া হোক। এই সময় অনির্বাণ চলে আসে আর বলে রাইয়ের হাজবেন্ড হিসেবে সব টাকা আমি দেব। স্রোত বলে, সে অনির্বাণের থেকে কোনরকম সাহায্য নেবে না। অনির্বাণ তখন বলে, তুমি কোথা থেকে এতগুলো টাকা একবারে জোগাড় করবে? একটু বোঝার চেষ্টা করো। স্রোত তখন বলে, তোমাকে একবার যখন বারণ করেছি , তখন আর তুমি টাকা দেবে না। কারণ তুমি আমার দিদিকে ভরসা করো না (MithiJhora Today Full Episode 9 September)

এরপর সার্থকের থেকে স্রোত টাকা ধার নিয়ে হাসপাতালের বিল মিটিয়ে নেয় আর নীলু ফোন করে শৌর্য্যকে, সে কোথায় আছে জানার জন্য! তখন শৌর্য্য রাইয়ের বিষয়টা জানিয়ে দেয় এরপর সোহিনী সেখানে এসে রাইয়ের জন্য চিন্তা প্রকাশ করলে স্রোত সোহিনীকেও ভালোমত কথা শোনায়।

Sangita Chatterjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর