আইএসএলে প্রথম ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয়েছিল মহামেডানকে। একদম শেষ মুহূর্তে গোল খেয়ে ঘরের মাঠে এক পয়েন্ট হাতছাড়া করে মহামেডান। এই হার সাদাকালো খেলোয়ার এবং সমর্থকদের জন্য ছিল বড়ই হতাশার। পাবে দল যেভাবে খেলেছিল তাতে সব ঠিকঠাক থাকলে ভালো ফল আশা করাই যায় মহামেডানের থেকে।
প্রথম ম্যাচ এখন অতীত। হিসেবে দ্বিতীয় ম্যাচেই এখন সবটা উজাড় করে দিতে মরিয়া আন্দ্রে চেরনিশভের ছেলেরা। ঘরের মাঠে অর্থাৎ কিশোর ভারতী স্টেডিয়ামে আজ সন্ধ্যে ৭:৩০ মিনিটে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং। এই ম্যাচ জিতে জয়ের সরণীতে ফিরতে মরিয়া সাদাকালো ব্রিগেড। ধার ও ভারে এবং অভিজ্ঞতায় এফসি গোয়া বেশ কিছুটা এগিয়ে থাকলেও মহামেডান আজ সঙ্গে পাবে তাদের বিপুল সমর্থকদের। আজ সমর্থকদের সামনে অ্যালেক্সি গোমেজরা কেমন ফুটবল খেলে এখন সেটাই দেখার।
প্রতিপক্ষ হিসেবে এফসি গোয়া বেশ কঠিন প্রতিপক্ষ হলেও সেই নিয়ে খুব একটা বেশি ভাবতে নারাজ সাদাকালো ব্রিগেডের হেডস্যার আন্দ্রে চেরনিশভ। দলটাকে বেশ চরম মনে রেখেছেন তিনি। সেই ছবি দেখা গেছে মহামেডানের প্র্যাকটিসে। মানজোকি থেকে গোমেজ, সামাদ থেকে ফানাই সবাই বেশ চনমনে মেজাজেই করেছেন অনুশীলন। দলের প্লেয়ারদের মধ্যে জয়ের মানসিকতাও তৈরি করছেন কোচ আন্দ্রে চেরনিশভ।
অন্যদিকে, কাদিরির পরিবর্তে আরেক বিদেশী প্লেয়ার চূড়ান্ত করে ফেলল মহামেডান। এর আগেই মহামেডানের চূড়ান্ত করা বিদেশী প্লেয়ার নুনো রেইসকে নিজের দলে সই করিয়ে নেয় মোহনবাগান। এবার মহামেডানে খেলতে আসছেন ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ের। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার দলে যোগ দিলে মহামেডানের ডিফেন্স লাইন বেশ কিছুটা শক্তিশালী হবে তা আশা করাই যায়।
ফ্লোরেন্ট ওগিয়ের খেলছিলেন ফ্রান্সের দ্বিতীয় ভিভিশন লীগ টু তে। তার ক্লাব ছিল কারমন্ট ফুট। অতীতে ফ্রান্সের প্রথম ডিভিশন লীগ ওয়ানেও খেলেছেন তিনি। তিনি কী মহামেডানের দুর্ভেদ্য প্রাচীর হয়ে উঠতে পারবেন তা সময়ই বলবে। টিম ম্যানেজমেন্ট তাকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় আনার চেষ্টা চালাচ্ছে। কত দিনের মধ্যে তিনি এসে পৌঁছন এবং প্র্যাকটিস শুরু করেন এখন সেটাই দেখার।





