পূরণ হয়নি সব প্রতিশ্রুতি, নিজেদের দাবীর কথা মনে করিয়ে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ফের মুখ্যসচিবকে চিঠি জুনিয়র চিকিৎসকদের

যেমনটা কথা ছিল, তেমনটাই করলেন তারা। তাদের সমস্ত দাবী এখনও পূরণ হয়নি। সেই কারণেই নিজেদের সাত দফা দাবীর কথা মনে করিয়ে ফের একবার মুখসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন জুনিয়র চিকিৎসকরা।

জুনিয়র চিকিৎসকদের যে দাবীগুলি ছিল, সেগুলি হল-

  • প্রত্যেক মেডিক্যাল কলেজ হাসপাতালে স্নাতক চিকিৎসক পড়ুয়া ও হাউজ স্টাফদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।
  • যারা সরকারি হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন  করতে হবে।
  • ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত সদস্যদের বিরুদ্ধে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে, তাদের বিরুধে রাজ্যের অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।
  • গণতান্ত্রিক পদ্ধতিতে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেখান থেকেই ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে হবে।
  • ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুযায়ী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ বদলি নীতি কার্যকর করতে হবে।
  • অভ্যন্তরীণ কমিটি, কলেজ কাউন্সিল, র‍্যাগিং প্রতিরোধ কমিটি, রোগী কল্যাণ কমিটিকে পরবর্তী সাতদিন কর্মদিবসের মধ্যে সক্রিয় হতে হবে।
  • সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করতে হবে।

এই সাত দফা দাবী ছিল জুনিয়র চিকিৎসকদের। তাদের প্রশ্ন, এই প্রতিশ্রুতিগুলি দেওয়া হলেও তা এখনও কেন কার্যকর করা হচ্ছে না? সেই জবাব চেয়েই ফের একবার জুনিয়র চিকিৎসকরা চিঠি দিলেন মুখ্যসচিবকে।

বলে রাখি, আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই এই খুনের ঘটনার বিচার চেয়ে ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা চেয়ে সরব হয়ে প্রতিবাদ করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সাত দাবী নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যসচিবের সঙ্গে।

আরও পড়ুনঃ থ্রেট কালচার কলেজে কলেজে! ভর্তি হতে গেলে মেয়েদের তৃণমূল নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে, ঘটছে শ্লীলতাহানির ঘটনাও, উঠল বিস্ফোরক অভিযোগ

মুখ্যসচিবের তরফে তাদের কিছু দাবী মানা হলে তারা নিজেদের আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন। তবে তাদের বাকি দাবী না মানা হলে যে তারা ফের আন্দোলনের পথেই নামবেন এও জানিয়ে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এবার সেই পথে হেঁটেই মুখ্য্যসচিবকে চিঠি দিলেন তারা।   

আরও অন্যান্য খবর