৮ ঘন্টা খোলা থাকবে মিষ্টির দোকান। নয়া সূচি জানালেন মুখ‍্যমন্ত্রী।

ভোজনরসিক বাঙালির জন্য আগেই লকডাউনের মধ্যে বাংলায় মিষ্টির দোকান খোলায় ছাড়পত্র দিয়েছিল মমতা সরকার। প্রথম দফায় মিষ্টির দোকানগুলি ৪ ঘন্টা খোলা রাখার অনুমতি পেয়েছিল। তবে এবার ক্রেতা ও বিক্রেতাদের কথা মাথায় রেখে মিষ্টির দোকান খোলার সময় বদল করা হল। লকডাউন চলাকালীন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অর্থাৎ ৮ঘন্টা মিষ্টির দোকান খোলা থাকবে বাংলায়।

বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন‍্যদিকে, লকডাউন পরিস্থিতিতে সকলে যাতে সম্পূর্ণ রেশন পান, সেদিকে জোর দিয়েছেন মমতা। এদিন খাদ্য দফতরের সচিব নিয়োগ করা হয়েছে।

মুখ‍্যমন্ত্রী বলেন, ‘দুপুরে মানুষ আসতে পারেন না দোকানে। অনেকেই এ বিষয়টি দেখার জন্য আর্জি জানিয়েছিলেন। তাই সকাল ৮টা থেকে ৪টে পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান’। উল্লেখ্য, এর আগে মিষ্টির দোকান দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত খোলার কথা জানানো হয়েছিল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে, রাজ্যে এখন পর্যন্ত ২৩১ টি কোভিড -১৯ টি মামলা হয়েছে।

আরও অন্যান্য খবর