রেশ্যন কার্ডের মাধ্যমে প্রতি মাসেই বিনামূল্যে বা অত্যন্ত কম দামে চাল, ডাল, ও আরও নানান জিনিস পেয়ে থাকেন সাধারণ মানুষ। দেশের নানান শ্রেণীর জন্য আলাদা আলাদা রেশন কার্ডের ব্যবস্থা রয়েছে। এবার থেকে মাসে আর একবার নয়, বরং দু’বার মিলবে রেশন।
রাজ্যের মানুষের জন্য এবার দারুণ এই সুযোগ করে দিল রাজ্য সরকার। মাসে এবার থেকে দু’বার করে রেশন পাবেন রাজ্যবাসীরা। রেশন নিয়ে সরকার নানান ঘোষণা করে থাকে নানান সময়। এবার উৎসবের মরশুমে সকলের বাড়িতে যাতে ভাত-ডালের জোগানটুকু থাকে, সেই কথা মাথায় রেখেই এবার এমন অভিনব উদ্যোগ নিল রাজ্য।
দারিদ্র সীমার নীচে থাকা মানুষের কথা ভেবে এমন এক দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। তবে গ্রিন রেশন কার্ড উপভোক্তারাই কিন্তু এই মাসে দু’বার রেশন পাওয়ার সুযোগটা পাবেন। গ্রিন রেশন কার্ডের মাধ্যমে মাত্র ১ টাকায় মেলে চাল, ডাল, নানান শস্য। দিনদিন এই গ্রিন কার্ডের উপভোক্তার সংখ্যা বাড়ছে বলে জানাল সরকার।
সরকারের তরফে জানানো হয়েছে, যারা ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ পর্যন্ত রেশন পান নি, তারা অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে রেশন পাবেন। এই তিনমাসে তাদেরই দেওয়া হবে মাসে ২ বার করে রেশন। ফলে যাদের রেশন বকেয়া ছিল, তাদের আর কোনও চিন্তা থাকবে না।
সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, অক্টোবর মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে এবং ডিসেম্বর মাসের ১৬ থেকে ৩১ তারিখের মধ্যে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ। নভেম্বর মাসে ১-১৫ তারিখ ও ১৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই সুবিধা মিলবে। ডিসেম্বর মাসের ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দু’বার রেশন তোলা যাবে। তবে এই সুযোগ করে দিচ্ছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার। বাংলার সরকারের তরফে এখনও তেমন কোনও ঘোষণা করা হয়নি।






