ভাইফোঁটায় কী বৃষ্টি হবে? আবহাওয়া বদলের বড়সড় পূর্বাভাস দিল হাওয়া অফিস

গত কয়েকদিন ধরেই আকাশ মেঘমুক্ত। কালীপুজোয় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা হয়নি। শুকনোই ছিল বঙ্গের মাটি। তবে ভাইফোঁটায় কী বৃষ্টির কোনও সম্ভাবনা রয়েছে, তা নিয়ে বেশ উদ্বেগে বঙ্গবাসী।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর-পূর্ব অসম ও পশ্চিম অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে উত্তর-পশ্চিম ও পশ্চিমী হাওয়ার প্রভাব বাড়বে। ফলে আগামী তিন-চারদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে বলে খবর। স্বাভাবিকের থেকে নীচে থাকবে তাপমাত্রা। এই সময় বাতাসে জলীয় বাষ্প থাকবে। ফলে সকালের ফিকে কুয়াশা ও ধোঁয়াশার মতো পরিবেশ তৈরি হতে পারে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, ভাইফোঁটাতেও আকাশ মেঘমুক্তই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই সময় আর। মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বাতাসে জলীয় বাষ্প কম থাকায় কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ভোর ও রাতের দিকে হালকা শীতের  আমেজ পাওয়া যাবে।

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহা,র জলপাইগুড়ি, মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে।

আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯৭ শতাংশ। শনি ও রবিবার কলকাতার আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles