একুশের বিধানসভা নির্বচনের সময় রাজ্যের মহিলাদের জন্য এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করে রাজ্য সরকার। বর্তমানে এই প্রকল্পে রাজ্যের মহিলারা মাসে ১০০০ টাকা ও তফশিলি জাতির মহিলার মাসে ১২০০ তালা করে পান। এই প্রকল্প নিয়ে বিজেপির তরফে নানান তোপ দাগা হয়েছে রাজ্য সরকারকে। তবে এই প্রকল্প যে সফল তা চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের ভোটের অঙ্ক থেকেই প্রমাণিত।
এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় এক ঘোষণা করলেন মুখ্যম্নত্রিম্মতা বন্দ্যোপাধ্যায়। শোনা গিয়েছিল, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মমতাকে চিঠি দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর আবেদন জানিয়েছেন। তাহলে কী সেই আবেদনেই সাড়া দিলেন মুখ্যমন্ত্রী? যদিও শোনা যাচ্ছিল, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবার কী সেটাই হল তাহলে?
গতকাল, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেন তিনি। না টাকা বাড়ানোর কথা বলেন নি। বরং জানান, রাজ্যের আরও ৫ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। এর ফলে এখন থেকে রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা অনুদান দেওয়া হত। এবার থেকে তা ৫৫ হাজার কোটিতে দাঁড়াল।
জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রীর পোর্টালে ২৪ হাজার আবেদন এসেছে। দুয়ারে সরকারের জন্যও অনেকে অনুরোধ করেছিলেন। সেগুলি সবই গ্রহণ করা হয়েছে। মমতা বলেন, “অন্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া রয়েছে, আমাদের রাজ্যে নেই, একটা পরিবারের চারজন মহিলা থাকলে ৪ জনেই লক্ষ্মীর ভান্ডার পাবেন। রাজ্যের সব মেয়েরা এই প্রকল্পের সুবিধা পায়, এটাই আমাদের গর্ব। আমি এজন্য গর্ববোধ করি”।
শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারই নয়, ডিসেম্বর থেকে নতুন করে ৪৩ হাজার ৯০০ জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে। এর ফলে রাজ্যের মোট ২০ লক্ষ ৭৫ হাজার মহিলা উপকৃত হবেন। এর জন্য সরকারের বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় হয়।






