জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি রূপান্তর এবং নক্ষত্র পরিবর্তনের মধ্য দিয়ে যায়। জ্যোতিষশাস্ত্রে, চাঁদ এমন একটি গ্রহ যা দ্রুততম গতিতে এক রাশি থেকে অন্য রাশিতে যায়। একটি রাশিতে আড়াই দিন অবস্থান চাঁদ। চাঁদের এই দ্রুত গোচর কিছু গ্রহের সঙ্গে মিত্রতা তৈরি করে। যা শুভ বা অশুভ যোগের সৃষ্টি করে।
২০ নভেম্বর কর্কট রাশিতে প্রবেশ করেছে চাঁদ। আর এই রাশিতে ইতিমধ্যেই উপস্থিত রয়েছে মঙ্গল। ফলে একই রাশিতে চাঁদ ও মঙ্গলের মিলনের জেরে তৈরি হয়েছে মহালক্ষ্মী যোগ। জ্যোতিষশাস্ত্রে যোগকে খুবই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগ আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করে। এই যোগের জেরে দারুণ উপকৃত হবে ৩ রাশি।
সেই ৩ রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কন্যা রাশি
মঙ্গল-চন্দ্রের সংযোগ ইতিবাচক পরিবর্তন আনবে এই রাশি জাতক-জাতিকাদের জন্য। এই সময় অনেক অপ্রত্যাশিত আর্থিক লাভ পাবেন এরা। পরিবার সব কাজে সহযোগিতা পাবেন এই রাশি জাতক-জাতিকারা। সব সমস্যার সমাধান হবে এই সময়। চাকরিজীবীদের বেতন বাড়বে। এইসময় আটকে থাকা টাকা পেয়ে যাবেন এই রাশি জাতক-জাতিকারা।
কর্কট রাশি
মঙ্গল ও চন্দ্রের সংযোগ খুবই অনুকূল প্রমাণিত হবে এই রাশি জাতক-জাতিকাদের জন্য। এই সময় নতুন জিনিস কিনুন। চাকরিতে পদোন্নতি পাবেন এরা। সন্তানদের কাছ থেকে সুখবর আসবে এই সময়। পরিবারেও সুখ বিরাজ করবে এদের। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। কর্মজীবনে ভালো অগ্রগতি হবে এই রাশি জাতক-জাতিকাদের।
বৃষ রাশি
মঙ্গল ও চন্দ্রের মিলন খুব বিশেষ হবে এই রাশি জাতক-জাতিকাদের জন্য। এই সময় আর্থিক অবস্থা ভালো থাকবে এদের। পরিবারে সুখী পরিবেশ থাকবে। দাম্পত্য জীবন সুখের হবে এই রাশি জাতক-জাতিকাদের। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে এই সময়। চাকরিজীবীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করা হবে। এই সময় এই রাশি জাতক-জাতিকাদের ঊর্ধ্বতনরা তাদের কাজে খুশি হবেন।





