সাতসকালে হট্টগোল শহরে! কলকাতায় উদ্ধার লক্ষ লক্ষ টাকা, রাস্তার পাশে বসেই চলছে টাকা গোনার কাজ

কলকাতার নানান প্রান্ত থেকে নানান সময় টাকা উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে। এবারও তেমনটাই হল। আজ, বৃহস্পতিবার সাতসকালে কলকাতার বুক থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। রাস্তার পাশে বসেই সেই টাকা গোনার কাজ করে পুলিশ।

এমন টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে ধর্মতলার বাসস্ট্যান্ডে। জানা গিয়েছে, কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কাছে গোপন সূত্রে খবর ছিল যে কলকাতা ও সংলগ্ন এলাকায় নাকি জাল নোট পাচার হচ্ছে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার সকালে ধর্মতলা পৌঁছয় এসটিএফ। চলতে থাকে তল্লাশি। কিছুক্ষণ পর মালদহ থেকে আসা এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের।

সেই ব্যক্তির ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগ খুলতেই মেলে নোটের গুচ্ছ। বেশিরভাগই ৫০০ টাকার নোট। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মানোয়ার শেখ। মালদহের কালিয়াচকের বাসিন্দা তিনি। গতকাল, বুধবার রাতে শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাসে চড়েন তিনি। তাঁর সঙ্গে ৩টি ব্যাগ ছিল। একটি তার নিজের সঙ্গে ছিল সিটের মাথায় আর বাকি দুটি ছিল বাসের ছাদে। এদিন সেই বাস ধর্মতলা বাসস্ট্যান্ডে পৌঁছতেই ওই ব্যক্তিকে ঘিরে ধরে এসটিএফ।

ব্যক্তির ব্যাগ থেকে গোছা গোছা টাকা মেলে। বাসস্ট্যান্ডের পাশে টেবিল পেতেই উদ্ধার হওয়া টাকা গোনার কাজ শুরু করেন এসটিএফ আধিকারিকরা। টাকা গোনার মেশিনও আনা হয়। প্রায় ৩ লক্ষ টাকা উদ্ধার হ্যেচভহে ওই ব্যক্তির থেকে। পুলিশের অনুমান এসবই জাল নোট। কী কারণে এত জাল নোট ছিল ওই ব্যক্তির কাছে, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

আরও পড়ুনঃ কেউ কোপাচ্ছেন মাটি, কেউ দিচ্ছেন লাঙল! স্কুলের মধ্যেই এ কী করে চলেছেন শিক্ষকরা? 

পুলিশের প্রাথমিক অনুমান, রাজ্যে জাল টাকা ছড়িয়ে দেওয়ার কাজ করছিলেন ওই ব্যক্তি। পুলিশ নিশ্চিত যে এই কাজে তিনি একা যুক্ত নন। একটা চক্র কাজ করছে এর নেপথ্যে। তিনি কোথা থেকে এই টাকা পেলেন, কে বা কারা তাঁকে এই টাকা দিয়েছে, রাজ্যের কিথায় কোথায় এই টাকা ছড়ানোর পরিকল্পনা ছিল, তা জানতে পুলিশ জেরা করছে ওই ব্যক্তিকে। আজই তাঁকে আদালতে তোলা হবে বলে খবর।

আরও অন্যান্য খবর