শনি-মঙ্গলের যুতিতে অশুভ ষড়ষ্টক যোগ! অশুভ যোগই শুভ সময় বয়ে আনবে ৩ রাশির জন্য, জীবনে আসবে অগাধ সুখ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিকে বিচারক গ্রহ বলা হয়। মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন তিনি। আবার মঙ্গল গ্রহের অধিপতি শনি। এবার ষড়ষ্টক রাজযোগ সৃষ্টি করছেন শনিদেব। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই যোগ গঠনে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় জাতক-জাতিকাদের। কয়েকটি রাশি জাতক-জাতিকাকে রীতিমতো নাকানিচোবানি খাওয়াবে এই যোগ।

এই সময়ে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে। আর শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। এই অবস্থানের কারণেই ষড়ষ্টক যোগ তৈরি হবে। এই যোগ অশুভ হলেও কিছু কিছু রাশির জন্য এই অশুভ যোগই আবার শুভ সময় বয়ে আনবে। এই অশুভ যোগের ফলেই কিছু কিছু রাশির জাতক-জাতিকারা দারুণ ফল পেতে চলেছেন।

সেই রাশিগুলি কী কী দেখে নেওয়া যাক-

তুলা রাশি

এই সময়টা খুবই ভালো কাটবে এই রাশির জাতক-জাতিকাদের। মঙ্গল ও শনি এই রাশির জাতক-জাতিকাদের উজাড় করে কৃপা করবেন। স্বাস্থ্যও ভালো থাকবে এদের এই সময়। দীর্ঘদিনের পড়ে থাকা কাজ শেষ হতে পারে। আর্থিক অবস্থা ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের।

মেষ রাশি

এই সময় কর্মক্ষেত্রে বেশ সুবিধা পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ঊর্ধ্বতনের প্রশংসা পাবেন। পূর্ণ সমর্থন পেতে পারেন এরা। এই সময় এই যোগের কারণে জীবনে অনেক সুখ আসতে পারে। দাম্পত্য জীবন ভালো যাবে এদের। স্বাস্থ্য অনুকূলে থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।

কুম্ভ রাশি

এই যোগের জেরে অনেক সুবিধা পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এদের। সাফল্য অর্জন করবেন এই রাশির জাতক-জাতিকারা। কাজের প্রশংসা পাবেন এরা এই সময়। জীবনে শান্তি ও সুখ থাকবে। নতুন কাজের সুযোগ পাবেন এরা। ব্যবসা নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles