রাজ্য বিধানসভার অধিবেশনে নানান বিষয় নিয়েই আলোচনা। নানান দলের তরফে নানান প্রস্তাব রাখা হয়। সরকার সেই প্রস্তাব গ্রহণ করলে তা চালু হয়। বিধানসভায় আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার জেলবন্দিদের নিয়ে বিধানসভায় এক নয়া প্রস্তাব পেশ করলেন তিনি। তাঁর সেই প্রস্তাবে বিধানসভার সকলে রীতিমতো কিছুক্ষণের জন্য ‘থ মেরে গেলেন।
এদিনের বিধানসভা অধিবেশনে চলছিল প্রশ্নোত্তর পর্ব। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা নানান প্রস্তাবের উত্তর দিচ্ছিলেন। এরই মধ্যে কোনও একটা কথায় বিধানসভায় শুরু হল হাসাহাসি। কারণ জেলবন্দিদের নিয়ে এক প্রস্তাব রেখেছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। এই প্রস্তাব রাখতে গিয়ে নিজের জেলে বন্দিদশার কথাও তুলে ধরেন তিনি।
এদিন নওশাদ বিধানসভায় বলেন, “আমি অনেকদিন জেলে কাটিয়েছি। আমার সঙ্গে জেলবন্দিদের কথাও হয়। এটা আমার প্রশ্ন না। জেল বন্দিদের মনের কথা বলছি। সপ্তাহে একদিন আত্মীয়-স্বজনরা তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ পান। তাতে কিছুটা মানসিক শান্তি পান তাঁরা। কিন্তু যারা দীর্ঘদিন ধরে জেলে আছেন অথবা যাঁরা সদ্য-বিবাহিত তাদের মানসিক শান্তি হলেও শারীরিক শান্তি মিটছে না। সপ্তাহে দু’একদিন যদি…এই বিষয় কারা দফতর কি কিছু ভাবছে”?
নওশাদের এহেন প্রশ্ন শুনে প্রথমে বেশ কিছুটা থতমত খেয়ে যান কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এমনকি গোটা বিধানসভায় হাসির রোল ইথে প্রবল। তবে কারামন্ত্রী এই বিষয়ে বলেন, “আমরা আপনার প্রস্তাব বিবেচনা করে দেখছি”।
নিজের এই প্রস্তাবের পিছনে কারণও ব্যাখ্যা করেন নওশাদ। তাঁর কথায়, “জেলে এত মহিলা কয়েদিরা অন্তঃসত্তা হয়ে পড়ছেন সেই কারণেই আমার এটা বলা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের ভেবে রাখা উচিত”।
আরও পড়ুনঃ গর্বের দিন! দেশের মধ্যে বিজ্ঞান গবেষণায় সেরা শহর কলকাতা, ফের বড় সাফল্য পেল তিলোত্তমা!
শুধুমাত্র বিধানসভা কক্ষের ভিতরেই নয়, অধিবেশন শেষ হওয়ার পর নওশাদের এই প্রস্তাব নিয়ে বিধানসভার অলিন্দেও হাসাহাসি করেন অন্যান্য বিধায়করা। তা নিয়ে নওশাদ বলেন, “রাজ্য সরকার তো দাবি করে তারা অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটা করুন না…কারও স্বামী জেলে আছে, কারও স্ত্রী জেলে আছে। তাঁরা যখন সংশোধনাগারে দেখা করতে যান, সেই সময় যাতে একান্তে কিছুটা সময় কাটাতে পারেন সেই ব্যবস্থা করুক রাজ্য সরকার”।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!