সংবাদকর্মীদের জন্য উদ্বিগ্ন সরকার, সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশিকা প্রকাশ সরকারের

মুম্বইয়ে করোনার গ্রাসে ৫৩ জন সাংবাদিক। আক্রান্ত সংবাদমাধ্যম‌ও। নিজেদের কে বিপদের মুখে ফেলেও রাত-দিন ছুটে চলেছেন তাঁরা‌। করোনার খবর তুলে আনছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। লকডাউনে তাই ছুটি নেই সংবাদমাধ্যমের।

মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন বা বিএমসি’র তরফে জানানো হয়েছিল, কমপক্ষে ৫৩ জন সাংবাদিকের করোনা পজেটিভ এসেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিএমসি স্বাস্থ্য পরিষদের সদস্য আমে ঘোল জানিয়েছেন, ১৬৭ জন সাংবাদিকের করোনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৫৩ জন করোনা আক্রান্ত। এই ৫৩ জনের মধ্যে রয়েছেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা। সাংবাদিক অশোক বাগাড়িয়াও টুইট করে সাংবাদিকদের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে চেন্নাইয়ে ২ জন সাংবাদিকের শরীরেও করোনার উপসর্গ পাওয়া যায়। পরীক্ষার পর তাঁদেরও রেজাল্ট পজেটিভ এসেছিল। ভোপালেও এক সাংবাদিকের শরীরে করোনা সংক্রমণের হদিশ মিলেছিল।

govt notice for reporters

গতকাল‌ই কেন্দ্রীয় যুগ্ম স্বাস্থ্যসচিব লব আগরওয়াল সোমবার বিবৃতিতে বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে সাংবাদিকরা করোনায় আক্রান্ত হয়েছেন। আপনারা যখন আপনাদের দায়িত্ব পালন করতে যাবেন, সব ধরনের সতর্কতা গ্রহণ করুন। মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করুন।”

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করে এই এক কথাই বলা হল। নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে সমস্ত সাংবাদিক, চিত্রসাংবাদিক এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত যেকোন‌ও ব্যক্তি কোভিড-১৯ এর খবর করছেন বা সেই সংক্রান্ত তথ্য জোগাড় করতে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাঁরা যেন স্বাস্থ্য সচেতনতা বজায় রাখেন। সমস্ত রকমের সতর্কতা অবলম্বন করে তবেই যেন খবর করতে যান। এবং সমস্ত নিউজ হাউস গুলিকে তাঁদের ফিল্ড স্টাফ ও হাউস স্টাফদের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই নির্দেশিকায়।

আরও অন্যান্য খবর