সাইফ আলি খানের ওপর হামলায় মূল অভিযুক্ত বাংলাদেশি নাগরিক! প্ল্যান ছিল বাংলায় পালানোর, গ্রেফতার করল মুম্বাই পুলিশ!

বলিউড (Bollywood) অভিনেতা সাইফ আলি খান (saif ali khan) এবং তার পরিবারকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি বিস্ফোরক ঘটনার খবর রবিবার সামনে এসেছে। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত সাইফ-করিনার বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। এই ঘটনায় পুরো বলিউড জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, এটি একটি সাধারণ ডাকাতির ঘটনা, তবে পুলিশি তদন্তে উঠে এসেছে চমকপ্রদ তথ্য।

মুম্বাই পুলিশের জোন ৯ এর ডিসিপি দীক্ষিত গেদাম জানান, রবিবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে ৩০ বছর বয়সী মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে চিহ্নিত করেছেন। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি নাগরিক এবং ভারতে অবৈধভাবে প্রবেশ করার পর নিজের নাম বদলে বিজয় দাস রেখেছিলেন। পাঁচ-ছয় মাস আগে মুম্বাইয়ে এসে একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ শুরু করেন তিনি। অভিযুক্তের কাছ থেকে ভুয়ো নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।

১৬ জানুয়ারির রাত ২টার সময় সাইফ আলি খানের বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন পুলিশকর্তা। তিনি জানান, এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে সাইফের ছেলের ঘরে হঠাৎ শব্দ করলে ঘুম থেকে উঠে পড়েন অভিনেতা। পরিস্থিতি সামলাতে গিয়ে সেই দুষ্কৃতী ছুরি দিয়ে সাইফের ওপর বারবার হামলা চালায়। আহত অবস্থায় সাইফ নিজেই রক্তাক্ত শরীর নিয়ে হাসপাতালে পৌঁছান।

পুলিশ জানিয়েছে, হামলাকারী মূলত ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল। বাড়ির সদস্যরা নিরাপদে থাকলেও এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সাইফ আলি খান বর্তমানে বিপদমুক্ত এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।

আরও পড়ুনঃ পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বাধা শীতের দাপট, কেমন থাকবে আগামী কয়েক দিন?

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, অভিযুক্ত শরিফুল ইসলাম, যিনি নিজেকে বিজয় দাস বলে পরিচয় দিতেন, তিনি একজন বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশ করে নিজের পরিচয় গোপন করে মুম্বাইয়ে বসবাস করছিলেন। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তের কাছে কোনো বৈধ ভারতীয় নথি ছিল না। এই তথ্য প্রকাশ্যে আসার পর গোটা ঘটনায় নতুন মোড় নেয়।

আরও অন্যান্য খবর