করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই জম্মু কাশ্মীরে চলল গোলাগুলি। ফের লক্ষ্য করা হল সেনা ছাউনির দিকে। আজ ভোরের আলো ফুটতে না ফুটতেই নিয়ন্ত্রণ রেখার কাছে সেনা ও সন্ত্রাসবাদীর গুলির লড়াই শুরু হয়। পুলওয়ামা জেলায় অবন্তীপোরার গোরিপোরা এলাকায় ভারতীয় সেনার সঙ্গে সন্ত্রাসবাদীদের এই এনকাউন্টার শুরু হয়েছে।
এনকাউন্টার এখনও চলছে বলে জানা গিয়েছে। সেনার গুলিতে খতম হয়েছে ৩ সন্ত্রাসবাদী। এদের মধ্যে ২ জঙ্গির পরিচয় জানা যায়নি। অপর একজন সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। ওই এলাকায় এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা।
https://twitter.com/ANI/status/1253868434217144321?s=20
এর আগে দক্ষিণ কাশ্মীরের বিজবিহারার আরওয়ানিতে শুক্রবার দুই জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তা বাহিনী। নিহত জঙ্গিরা এক পুলিশকর্মীকে অপহরণ করেছিল। উদ্ধার করা হয়েছে। এনকাউন্টারের সময় গুরুতর জখম হয়েছেন কাশ্মীর পুলিশের এক অফিসার। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
করোনার জেরে স্তব্ধ গোটা বিশ্ব। কী করে নিজের জীবন বাঁচানো যায় সেই নিয়ে ভাবছে সবাই সেখানে তখনও কাশ্মীরে নিজেদের কাজ থেকে এতটুকু দূরে সরছে না সন্ত্রাসবাদী সংগঠনগুলি।
জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই বিপত্তির শুরু। পাহাড়ি এই উপত্যকাকে অশান্ত করতে একের পর এক জঙ্গি হামলা চালিয়েছে লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন-সহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। এখনও তার রেশ কমছে না। করোনার সঙ্গে এই জঙ্গি উপদ্রব কেন্দ্রের যথেষ্ট মাথাব্যথা বাড়িয়েছে।






