৯৫ পয়সার দম্ভ! Republic TV-র সাংবাদিকের ক্যাব চালককে হেনস্থা, ভিডিও ফাঁস হতেই চরম সমালোচনা

বর্তমান সময়ে নগদের ব্যবহার অনেকটাই কমে গেছে। ডিজিটাল পেমেন্ট (Digital Payment) বাড়লেও এখনও রাস্তাঘাটে খুচরোর (Paise) অভাব বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বাজারে কেনাকাটা, অটো বা ক্যাব ভাড়া দেওয়ার সময় সামান্য খুচরো নিয়ে অনেক সময় বচসা শুরু হয়। কিন্তু সেই ঝগড়া যদি মাত্র ৯৫ পয়সার জন্য হয়, তাহলে অবাক হবেন নিশ্চয়ই! সম্প্রতি ঠিক এমনই এক ঘটনা সামনে এসেছে। মাত্র ৯৫ পয়সা নিয়ে এক মহিলা সাংবাদিক ও ক্যাব চালকের মধ্যে তুমুল বচসা বাঁধে, যা শেষমেশ পৌঁছে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

নগদের অভাব এবং ডিজিটাল লেনদেনের প্রবণতা বাড়লেও অনেক ক্ষেত্রে ক্যাব বা ট্যাক্সির চালকরা নগদ নিতেই পছন্দ করেন। এতে অনেক সময় খুচরো টাকা দেওয়া-নেওয়া নিয়ে সমস্যা হয়। কিন্তু যদি সেই খুচরো নিয়ে কেউ তর্কে জড়িয়ে পড়ে এবং তার ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে বিষয়টি শুধু ব্যক্তিগত থাকে না, তা হয়ে ওঠে গণআলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডায় (Noida), যেখানে মাত্র ৯৫ পয়সার জন্য এক মহিলা সাংবাদিক ক্যাব চালকের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেন এবং পরে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন।

ঘটনার সূত্রপাত যখন নয়ডার বাসিন্দা শিবাঙ্গি শুক্লা (Shivangi Shukla), যিনি রিপাবলিক টিভির (Republic TV) সাংবাদিক, একটি ক্যাবে ওঠেন। সফর শেষে তাঁর ভাড়া দাঁড়ায় ১২৯.৯৫ টাকা। কিন্তু তিনি চালককে মাত্র ১২৯ টাকা দেন এবং বাকী ৯৫ পয়সা দিতে রাজি হননি। ক্যাব চালক যখন ৯৫ পয়সা চাইতে শুরু করেন, তখন শিবাঙ্গি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পুরো ঘটনা ক্যামেরাবন্দি করার হুমকি দেন। এরপরই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়, যা একপর্যায়ে রেকর্ড হয় এবং ভাইরাল হয়ে যায়।

শিবাঙ্গি শুক্লার অভিযোগ, চালক তাঁর সঙ্গে অভদ্র আচরণ করেছেন এবং তিনি ক্যাবের নির্ধারিত ইউনিফর্ম পরেননি। এমনকি বুকিংয়ের সময় ক্যাব অ্যাপে যে ছবি দেখানো হয়েছিল, বাস্তবে চালকের মুখের সঙ্গে তার মিল ছিল না। এসব কারণে তিনি ভয় পেয়ে যান এবং গাড়ি থেকে নেমে পড়েন। তবে ভিডিওতে দেখা যায়, চালক শান্ত স্বভাবের এবং তিনি বারবার বলছেন, “আপনি সাংবাদিক বলেই কি গাড়ির ভাড়া মেটাবেন না?” উত্তরে শিবাঙ্গি বলেন, “তুমি অভদ্রভাবে কথা বলছো।”

আরও পড়ুনঃ নাহিদ-সারজিসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! শহীদ আবু সাঈদের ভাইয়ের মন্তব্যে ঘিরে তোলপাড়

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রতিক্রিয়া আসে ঝড়ের গতিতে। অধিকাংশই সাংবাদিকের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে লিখেছেন, “মাত্র ৯৫ পয়সার জন্য এত বড় ইস্যু বানানোর কী দরকার ছিল?” কেউ কেউ বলেছেন, “যদি খুচরো নিয়ে সমস্যা হয়, তাহলে অনলাইনে পেমেন্ট করতে পারতেন।” অনেকে এটাও বলছেন যে, সাংবাদিক নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন এবং চালককে অযথা হেনস্থা করেছেন। ফলে ৯৫ পয়সার ঝগড়া এখন পুরো দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে!

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles