‘নির্লজ্জতার সীমা কোথায়?’ মেট্রো স্টেশনে প্রকাশ্যে প্রেমালাপ, সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠল নেটপাড়া!

বিগত কয়েক বছরে শহরের রাস্তাঘাট, পার্ক, শপিং মল কিংবা পাবলিক ট্রান্সপোর্ট—প্রেমিক-প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্ত এখন যেন সর্বত্রই চোখে পড়ে। অনেকের কাছেই এটি আজকের যুগের ‘স্বাভাবিক’ অভিব্যক্তি, আবার বহু মানুষের মতে, এর একটা সীমা থাকা উচিত। বিশেষ করে যেখানে আশপাশে সাধারণ মানুষ রয়েছেন, সেখানে আচরণে সংযম না থাকলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।

যখন কেউ অফিস যাচ্ছেন বা বাড়ি ফিরছেন ক্লান্ত মন ও শরীর নিয়ে, তখন আশপাশের পরিবেশটুকু একটু স্বস্তিদায়ক হলে ভাল লাগে। কিন্তু যদি সেই জার্নিতে হঠাৎই চোখে পড়ে এমন কিছু, যা একেবারেই ‘আনকমফর্টেবল’, তখন অসহায়তা বেড়ে যায়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, ছোট শিশু কিংবা রক্ষণশীল মানসিকতার মানুষজনের পক্ষে এসব দৃশ্য মানিয়ে নেওয়া সহজ নয়। সম্প্রতি এক মেট্রো স্টেশনে ঘটে যাওয়া এমনই এক ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

সম্প্রতি বেঙ্গালুরুর মাদাভারা মেট্রো স্টেশনে এক যুগল এমনভাবে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন, যা দেখে চমকে গিয়েছেন আশপাশের যাত্রীরা। ভিডিয়োতে দেখা যায়, মেট্রোর জন্য অপেক্ষারত অবস্থায় স্টেশনের প্ল্যাটফর্মেই একে অপরকে জড়িয়ে ধরেছেন ওই যুগল। অনেকেই বিষয়টি অবাঞ্ছিত ও অশালীন বলেই মনে করছেন। তবে এখানেই শেষ নয়—ভিডিয়োটি মোবাইলে রেকর্ড করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি ভিউ হয়েছে।

ভিডিয়ো ভাইরাল হতেই সমাজমাধ্যমে শুরু হয়ে যায় একের পর এক সমালোচনার ঝড়। কেউ বলছেন, “পাবলিক প্লেস কি এখন প্রাইভেট রুম হয়ে গেল?” কেউ আবার সরাসরি প্রশ্ন তুলেছেন, “নিরাপত্তারক্ষীরা কী করছিলেন? কেউ হস্তক্ষেপ করলেন না কেন?” বেঙ্গালুরুর মতো তথ্যপ্রযুক্তি শহরে এমন ঘটনা দেখে অনেকেই হতাশ। বহু মানুষ মেট্রো কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

আরও পড়ুনঃ Murshidabad :পাথরবৃষ্টি, গুলি, আগুন! মুর্শিদাবাদে আইন ভাঙার উৎসব, প্রাণ হাতে পালাল সাংসদ, রাস্তায় রক্ত ঝরল ছাত্রের

ঘটনার ভিডিয়োর সত্যতা এখনও নিরপেক্ষ ভাবে যাচাই হয়নি, তবে এমন ঘটনার সামাজিক প্রভাব নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—জনসমক্ষে ঘনিষ্ঠ হওয়া কি আজকের সমাজে গ্রহণযোগ্য হয়ে উঠেছে? না কি আমাদের নতুন প্রজন্মের কাছে ‘শালীনতা’র সংজ্ঞা বদলে যাচ্ছে? আপাতত এই বিতর্কের উত্তাপ থামার কোনও লক্ষণ নেই।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles