Weather update : দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি! রাজ্যজুড়ে ফের আবহাওয়া দপ্তরের সর্তকতা জারি!

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে দাবদাহের সঙ্গে জুটেছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা ছিল উপকূলবর্তী জেলার বাসিন্দাদের। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিললেও এবার আশঙ্কা আরও বড় বৃষ্টির। ক্রমশ ঘনিয়ে আসছে নিম্নচাপ ঘূর্ণাবর্ত, যা নিয়ে চিন্তায় আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বইতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির দাপট বেশি থাকবে বলেই জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের মতে, ২৬ মে থেকে পশ্চিম অংশে দুর্বল হয়ে থাকা মৌসুমী বায়ু ফের বাংলার দিকে সক্রিয় হচ্ছে। এর ফলেই দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের সঙ্গেই বৃষ্টির দাপট বাড়তে শুরু করেছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জারি করেছে হলুদ সতর্কতা।

বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় বজায় থাকবে তাপপ্রবাহের প্রকোপ। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই চলবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম। অর্থাৎ বৃষ্টি ও গরম—দুইয়ের দাপটেই কাবু রাজ্যবাসী।

আরও পড়ুনঃ Astrology : জুলাই থেকে শুরু শনির উল্টো গতি! ভাগ্য ফিরছে চলেছে ৩ রাশির, আপনি কি আছেন তালিকায়?

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা আগমন ঘটেছে সময়ের আগেই। আগামী সপ্তাহ জুড়েই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। পরিস্থিতি এমনই যে উত্তরবঙ্গেও টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস মিলেছে সপ্তাহের শেষ পর্যন্ত।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles