১৩৮ দিনের এক বিশেষ সময়ের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্বজুড়ে রাশিচক্র। শনিদেব তাঁর গতি পালটে পিছনের পথে হাঁটতে শুরু করবেন জুলাই মাসের মাঝামাঝি থেকে। জ্যোতিষ মতে, এই ‘বক্রি’ অবস্থায় শনি হয়ে ওঠেন আরও প্রভাবশালী। তবে সব রাশির জাতকদের জন্য এই সময় এক নয়। কারও জীবনে আসবে ধাক্কা, আবার তিনটি রাশির জাতকদের জন্য খুলে যাবে সৌভাগ্যের দরজা!
কর্কট রাশি (Cancer) : এই সময়টি কর্কট রাশির জাতকদের কাছে হয়ে উঠতে পারে বহু কাঙ্ক্ষিত সাফল্যের সূত্রপাত। এতদিন যে কাজগুলিতে বাধা আসছিল, সেগুলি অবশেষে মসৃণ পথে এগোতে শুরু করবে। পরিবারে শান্তি ও আনন্দ ফিরে আসবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও মিলবে ইতিবাচক ফলাফল। বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য বিনিয়োগ লাভদায়ক হতে পারে। অর্থ উপার্জনের নতুন সুযোগ আসবে। আইনি কোনও সমস্যা চললে তাতেও মিলবে স্বস্তি। তবে পিতার স্বাস্থ্য নিয়ে সতর্কতা অবলম্বন করাই ভালো।
মকর রাশি (Capricorn) : শনি বক্রী হলে মকর রাশির জাতক-জাতিকারা আর্থিকভাবে লাভবান হতে পারেন। এই সময় নতুন কোনও ইনকামের পথ খুলে যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনও অর্থনৈতিক সমস্যা ভোগ করছেন, তাঁদের জন্য মিলবে স্বস্তির নিঃশ্বাস। পাশাপাশি ধর্মীয় বা আধ্যাত্মিক পথে ঝোঁক বাড়তে পারে। কাছের মানুষ, বিশেষ করে ভাই-বোন কিংবা পুরনো বন্ধুর থেকে মিলতে পারে সাহায্য ও সমর্থন। বিদেশ বা দূরবর্তী স্থানে যাওয়ার পরিকল্পনাও সফল হতে পারে এই সময়।
আরও পড়ুনঃ নিজের বাড়িতেই বন্দি জীবন! স্বজনদের অত্যাচারে মৃত্যু চাইলেন পাথরপ্রতিমার জয়ন্তী দাস!
কুম্ভ রাশি (Aquarius) : কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় আশাব্যঞ্জক। দীর্ঘদিন যে কাজগুলো থমকে ছিল, তারা এবার নতুন গতি পাবে। ব্যবসা-বাণিজ্যে মিলতে পারে আশাতীত লাভ। আদালতের মামলা বা আইনি কোনও জটিলতায় জয়লাভ সম্ভব। শরীর থাকবে সুস্থ এবং মন প্রফুল্ল। নতুন কোনও প্রজেক্ট শুরু করার জন্য এই সময়কে ধরা যেতে পারে একদম উপযুক্ত। যারা কর্মক্ষেত্রে পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরাও ভালো সুযোগ পেতে পারেন।





