করোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশে লকডাউন অব্যাহত রয়েছে। যার ফলে দেশ সহ দেশের বহু মানুষ এখন অর্থনৈতিক সঙ্কটের মুখে। এমন পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তাদের জরুরি ঋণ প্রকল্প শুরু করেছে। এই ঋণটি পাওয়ার জন্য, আপনি বাড়ি বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। এর বিশেষ বিষয় হল এই ঋণটি আপনার অ্যাকাউন্টে মাত্র ৪৫ মিনিটের মধ্যে আসবে। এই জরুরি ঋণ শুধুমাত্র এসবিআই গ্রাহকদের জন্য। আপনার যদি এই সময় অর্থের প্রয়োজন হয় তবে আপনি এই ঋণের জন্য আবেদন করতে পারেন।
ব্যাঙ্ক বলেছে যে ঋণগ্রহীতাদের মাসিক কিস্তি দেওয়ার দরকার নেই। অর্থাৎ আপনি যদি মে মাসে এসবিআইয়ের কাছ থেকে জরুরী ঋণ নেন তবে অক্টোবরের আগে পর্যন্ত আপনাকে ইএমআই দেওয়ার দরকার পড়বে না। আপনার ইএমআই ৬ মাস পরে শুরু হবে। এই ব্যক্তিগত ঋণের জন্য গ্রাহকদের ১০.৫০ শতাংশ সুদ দিতে হবে। এই প্রকল্পের আওতায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
আপনি কীভাবে আবেদন করবেন দেখে নিন-
** আপনার রেজিস্টার্ড ফোন নম্বর থেকে বড় হরফে PAPL লিখে স্পেস দিয়ে আপনার অ্যাকাউন্ট নম্বরটির শেষ ৪ টি সংখ্যা লিখে এসএমএস করুন ৫৬৭৬৭৬ নম্বরে।
** এরপরেই আপনি ঋণ গ্রহণের যোগ্য কিনা তা ব্যাঙ্ক আপনাকে একটি বার্তার মাধ্যমে জানিয়ে দেবে।
** যদি আপনি যোগ্য হন তবে আপনি মাত্র চারটি ধাপে ঋণ পেয়ে যাবেন-
* এর জন্য, এসবিআইয়ের অ্যাপে অ্যাভেল নাউ-তে ক্লিক করতে হবে।
* এর পরে, ঋণের সময়কাল এবং পরিমাণ নির্বাচন করতে হবে আপনাকে।
* এর পরে নিবন্ধিত নম্বরটিতে ওটিপি আসবে, এই ওটিপি নম্বর অ্যাপে টাইপ করলেই সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে।
এসবিআই ছাড়াও ব্যাঙ্ক অফ বরোদাও এই পরিস্থিতিতে বিশেষ ব্যক্তিগত ঋণ দিচ্ছে-
ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি) গ্রাহকদের জন্য করোনাভাইরাস মোকাবিলায় একটি বিশেষ ব্যক্তিগত ঋণ চালু করেছে। করোনা অতিমারীর কারণে যাঁদের অর্থের প্রয়োজন তাঁরা এই সুবিধা টি নিতে পারেন। এর আওতায় সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। প্রকল্পটি ২০২০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ। বিওবি ওয়েবসাইট অনুসারে, যে গ্রাহকরা হোম ঋণ নিয়েছেন, সম্পত্তি জমা রেখে ঋণ বা অটো ঋণ নিয়েছেন তাঁরা ব্যাঙ্কের এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এটির সঙ্গে তাদের ক্রেডিট স্কোর ৬৫০ বা তারও বেশি হতে হবে। এ ছাড়াও গ্রাহকের কমপক্ষে ৬ মাস ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ থাকতে হবে। ঋণের সুদের হার রেপো হারের উপর নির্ভর করবে। আপনি এই ঋণটি সর্বোচ্চ ৫ বছরে পরিশোধ করতে পারবেন। আরও তথ্যের জন্য, আপনি ব্যাঙ্কের অফিসিয়াল সাইটে ক্লিক করে এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।






