Viral video: নেটদুনিয়ার ‘অশ্লীলতা’র বিরুদ্ধে জনতার রোষ! নয়ডার পার্কে চরম অপদস্থ নেটপ্রভাবী মনীষা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক!

সামাজিক মাধ্যমে ভাইরাল হতে কে না চায়! সাহসী পোশাক, খোলামেলা ভঙ্গি, ক্যামেরার সামনে নজরকাড়া রিল – এই নিয়ে এখন তুমুল চর্চা। কিন্তু সেই চর্চাই যদি কখনও জনরোষে পরিণত হয়? এমনই এক ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের নয়ডা থেকে। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ মনীষা, যিনি সাহসী ভিডিয়ো বানানোর জন্য খ্যাত, এবার জনতার রোষের মুখে পড়লেন। পার্কে রিল বানাতে গিয়েই শুরু হল উত্তেজনা। তবে কী হয়েছিল আসলে?

সাম্প্রতিক ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নয়ডার একটি পার্কে বন্ধু সঙ্গে রিল বানাতে গিয়েছিলেন মনীষা। রেকর্ডিং চলাকালীনই সেখানে উপস্থিত সাধারণ মানুষজন, বিশেষ করে তরুণদের একটি দল, হঠাৎ রে রে করে তাঁকে ঘিরে ধরে। জনতার একাংশের অভিযোগ, মনীষা নাকি নিয়মিত অশ্লীল রিল বানান এবং তা জনসমক্ষে ছড়িয়ে দেন। এই কারণেই নাকি তাঁকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন সকলে। আচমকা পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মনীষা পালানোর চেষ্টা করলেও রক্ষা পাননি।

ভাইরাল সেই ভিডিয়োয় স্পষ্ট দেখা যাচ্ছে, পার্কে জনতার মধ্যে থেকে কয়েকজন ব্যক্তি মনীষাকে ধাওয়া করছেন, কেউ কেউ ধাক্কা দিচ্ছেন। এমনকি গায়ে হাত তোলার অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মনীষা ও তাঁর সঙ্গী আতঙ্কিত হয়ে পড়েন। অবশেষে পুলিশ এসে হস্তক্ষেপ করে, জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করে। যদিও ওই ঘটনার পর মনীষা কতটা আঘাত পেয়েছেন বা পুলিশি অভিযোগ দায়ের হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এক্স (প্রাক্তন টুইটার)-এর বহু অ্যাকাউন্টে ছড়িয়ে পড়েছে। ‘পূজা শর্মা’ নামে একটি হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রথম পোস্ট হয়, তারপর তা ভাইরাল হয়ে যায়। কেউ কেউ মনীষার সমালোচনা করেছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন, কোনও ভুল হলেও কীভাবে জনতা আইন হাতে তুলে নিতে পারে? তাঁদের মতে, নেটপ্রভাবীর ভিডিয়ো আপত্তিকর হলেও, জনসমক্ষে এ ভাবে কাউকে হেনস্থা করার অধিকার কারও নেই।

আরও পড়ুনঃ RG Kar Rape Case: ঘটনাস্থল নিজের চোখে দেখতে চান নির্যাতিতার বাবা-মা ! হাই কোর্টে সংবেদনশীল আর্জি পরিবারের!

মনীষা ইনস্টাগ্রামে প্রায় ২০ লক্ষ ফলোয়ারের নেটপ্রভাবী। সাহসী কনটেন্ট ও অশ্লীল ভিডিয়োর অভিযোগে তিনি বারবার সমালোচনার মুখে পড়েছেন। তবু থেমে থাকেননি। সাহসিকতার সঙ্গে তিনি নানা জায়গায় রিল বানিয়ে চলেছেন। তবে এই ঘটনার পর তাঁর ভবিষ্যৎ কী হবে, নেটদুনিয়ার প্রতি মানুষের এই ক্ষোভ আদৌ কোনও পরিবর্তন আনবে কি না, এখন সেটাই দেখার। পুলিশের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর