অবশেষে স্বস্তির বার্তা! ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি মিলতে চলেছে পশ্চিমবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে ফের সক্রিয় বর্ষা। বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একাধিক ঘূর্ণাবর্ত এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখার কারণে আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ।
বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া।
শনিবার সতর্কতা জারি করা হয়েছে ১০টি জেলায় — বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা।
রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও ভারী বর্ষণের সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। অন্যদিকে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
আজ বৃহস্পতিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
* সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.৭°C
* গতকালের সর্বোচ্চ তাপমাত্রা: ৩১.৯°C
* বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৭৭–৯৭%
* গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত: ২২.৪ মিমি
দক্ষিণের মতো উত্তরবঙ্গেও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বিশেষত আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট বেশি হতে পারে।
শুক্রবার থেকে রবিবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
* একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডে, অপরটি অসমে।
* দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখা।
* এই অক্ষরেখা ছড়িয়ে রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত।
ফলত, সক্রিয় রয়েছে বর্ষা।
আরও পড়ুনঃ Panskura: চিপসকাণ্ডে বিচার চাইতেই ‘আরজি কর’-এর হুঁশিয়ারি! পাঁশকুড়ায় কিশোরের মাকে ধর্ষ*ণ ও খু*নের ভয়!
সাপ্তাহিক ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে দেখে নিন জেলা ও অঞ্চলভিত্তিক আবহাওয়ার সতর্কতা। বৃষ্টির সময় সতর্কতা ও নিরাপত্তা মেনে চলুন।





