শনি দেব আবার চমক দিতে চলেছেন! বছরের শুরু থেকেই একাধিক বৃহৎ গ্রহের গতি যেমন থেমে ছিল, তেমনই শনি দেবও বেশ কিছুদিন ধরে বিপরীত গতি (retrograde) চালিয়ে যাচ্ছেন। তবে এ অপেক্ষা আর বেশি দিন নয়। নভেম্বরেই শনি দেব গতি বদলাবেন—সোজা পথে হাঁটবেন এবার।
জ্যোতিষশাস্ত্র বলছে, প্রায় ১৩৮ দিন পর এই গতি পরিবর্তন বড়সড় প্রভাব ফেলবে তিনটি রাশির জীবনে। কারও জন্য সুখের জোয়ার, তো কারও জন্য ক্যারিয়ারে দারুণ কিছু সুযোগ! চলুন দেখে নেওয়া যাক, কার ভাগ্য খুলে যেতে চলেছে এই শনির মার্গী গোচরে—
মিথুন রাশি
মিথুনদের জন্য দারুণ সময় আসছে। জীবনের একের পর এক সমস্যা যেভাবে আটকে রেখেছিল, এখন তা ধীরে ধীরে কেটে যাবে। অফিসে সাফল্য মিলবে, আবার বন্ধুরাও পাশে থাকবে। সম্পর্কের ক্ষেত্রেও সুখের সময়—দাম্পত্য জীবনে শান্তি, ভালোবাসা ফিরে আসবে। ভাগ্য এবার আপনাকে পূর্ণ সাপোর্ট দেবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য তো যেন লটারি! আর্থিক দিকটা মজবুত থাকবে, ব্যবসার ক্ষেত্রেও লাভের ইঙ্গিত স্পষ্ট। বাড়ির পরিবেশ থাকবে একেবারে শান্তিপূর্ণ। নতুন চাকরির অফার বা কোনও বড় সুযোগ আসতে পারে সামনে।
মকর রাশি
মকর রাশির জন্যও সময়টা বেশ ইতিবাচক। বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। পরিবার-বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। ক্যারিয়ারের বিষয়ে বুঝে-শুনে সিদ্ধান্ত নিলে সফলতা আসবেই। জীবনসঙ্গীর সাপোর্টে অনেক কাজ সহজ হয়ে যাবে। তবে একটা ব্যাপার—স্বাস্থ্য এবং কথাবার্তা, এই দুই বিষয়ে একটু সচেতন থাকাই ভালো।
আরও পড়ুনঃ Language Controversy: দিল্লি পুলিশের চিঠিতে ‘বাংলাদেশি ভাষা’ লেখা নিয়ে রাজনীতির পারদ চড়াল তৃণমূল, মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনের হুঁশিয়ারি!
নভেম্বর থেকে শনির গতি বদল মানে শুধু জ্যোতিষের দিক থেকে নয়, বাস্তব জীবনে তার প্রতিফলন পাওয়া যায় অনেকভাবেই। কাজ, সম্পর্ক আর অর্থ—সব দিকেই বদলের হাওয়া আসছে এই তিন রাশির জীবনে। আপনার রাশি এই তালিকায় আছে তো? থাকলে প্রস্তুত হন, কারণ সুখ, সমৃদ্ধি আর সুযোগ দরজায় কড়া নাড়ছে!






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার