PoK Protest: পাক অধিকৃত কাশ্মীরে ফুঁসছে জনরোষ! ‘আর নয় সহ্য’ বিক্ষোভে উত্তপ্ত PoK, এবার পাকিস্তান থেকে আলাদা হওয়ার কি শুরু?

পাক অধিকৃত কাশ্মীরের (PoK) পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। বহু বছর ধরে অবহেলা, প্রতিশ্রুত ভঙ্গ আর মূল্যবৃদ্ধির বোঝা বইতে থাকা সাধারণ মানুষের ধৈর্য আজ ভেঙে পড়েছে। রাস্তায় নেমে ক্ষোভ উগরে দিচ্ছে স্থানীয়রা। “অনেক হয়েছে, আর নয়”— এই স্লোগানেই এখন মুখর গোটা অঞ্চল। প্রশ্ন উঠছে, এই আন্দোলন কি পাকিস্তানের বিরুদ্ধে নতুন অধ্যায় লিখতে চলেছে?

আজ সোমবার, পাক অধিকৃত কাশ্মীরের আওয়ামী অ্যাকশন কমিটি ব্যাপক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। ব্যবসায়ীরা শাটার নামিয়ে ‘শাটার ডাউন’ কর্মসূচিতে যোগ দিয়েছেন। সাধারণ মানুষও ‘হুইল জ্যাম’ ডেকে সড়ক অবরোধে সামিল হয়েছেন। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই প্রতিবাদ কয়েক ঘণ্টার জন্য নয়— অনির্দিষ্টকালের জন্যই চলবে এই কর্মসূচি।

বিক্ষোভ যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই আশঙ্কায় রবিবার রাত থেকেই ইসলামাবাদ কঠোর ব্যবস্থা নিয়েছে। মধ্য রাতেই গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সেনার টহলদারি বাড়ানো হয়েছে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশ থেকে অতিরিক্ত সেনা এনে পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন শহরে মোতায়েন করা হয়েছে। রাস্তায় সেনার গাড়ি টহল দিচ্ছে, চারপাশে নজরদারি আরও কড়া করা হয়েছে।

আন্দোলনকারীরা শুধু প্রতিবাদেই থেমে থাকেনি, তারা স্পষ্ট দাবি তুলেছে। সস্তায় আটা-ময়দা, বিদ্যুতের যুক্তিসঙ্গত দাম এবং বহু বছর ধরে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তুলেছেন তারা। আন্দোলনের অন্যতম মুখ শওকাত নাওয়াজ মীর বলেছেন, “আমাদের অধিকার ফিরিয়ে দিন, না হলে জনতার রোষ সামলানো অসম্ভব হয়ে পড়বে।” তার কথায় স্পষ্ট, এটা কেবল অর্থনৈতিক দাবি নয়, দীর্ঘদিনের অবহেলার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ।

আরও পড়ুনঃ “কলকাতার দুর্গাপুজো পেল ইউনেস্কোর স্বীকৃতি”, কেন্দ্রের ভূমিকা উল্লেখ করে কি জানালেন প্রধানমন্ত্রী মোদী?

এই অভূতপূর্ব বিক্ষোভকে সাম্প্রতিক ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বলা হচ্ছে। ইসলামাবাদের আতঙ্ক বাড়ছে, কারণ প্রতিবাদের আগুন দিন দিন ছড়িয়ে পড়ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন—এই ক্ষোভ কি শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আর বিদ্যুতের মূল্য নিয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি ধীরে ধীরে পাকিস্তানের শাসনের বিরুদ্ধে স্বাধীনতার দাবিতে রূপ নেবে? পাক অধিকৃত কাশ্মীরের এই পরিস্থিতি নিয়ে গোটা দক্ষিণ এশিয়াই এখন কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles