কয়েক বছর ধরেই নাকি বেড়েছে দূরত্ব, এমনটাই ফিসফাস ইন্ডাস্ট্রিতে! ১৪ বছরের সম্পর্কের পরিণতি কী তবে বিচ্ছেদ? বৈবাহিক জীবনের ইতি টানতে চলেছেন রণবীর দীপিকা? মুখ খুললেন অভিনেত্রী!

দীর্ঘ চৌদ্দ বছরের সম্পর্ক, যার মধ্যে রয়েছে প্রেম এবং দাম্পত্যের একাধিক অধ্যায়। সেই সম্পর্ক নিয়েই এবার নতুন করে জল্পনা ছড়িয়েছে বলিউডে। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর সিং (Ranveer Singh)কে ঘিরে উঠেছে বিচ্ছেদের গুঞ্জন। শোনা যাচ্ছিল, তাঁদের দেড় বছরের সন্তানকে পাশে রেখেই নাকি আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছেন এই জনপ্রিয় জুটি। স্বাভাবিকভাবেই এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে এবং মুম্বইয়ের বিনোদন জগতেও শুরু হয়েছে জোর আলোচনা।

জল্পনা যখন ক্রমশ তীব্র হতে শুরু করেছে, ঠিক সেই সময়েই নীরবতা ভাঙলেন দীপিকা। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর কথায়, সব অনুভূতি বা ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে আনা প্রয়োজন হয় না। তিনি জানান, স্বামী রণবীরের কাজ নিয়ে তাঁর গর্ব এবং ভালোবাসা ব্যক্তিগতভাবেই প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় কিছু না বলার অর্থ সম্পর্কের টানাপোড়েন নয়, বরং ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়ারই একটি দৃষ্টান্ত।

সম্প্রতি Dhurandhar 2 ছবির সাফল্য ঘিরে রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ গোটা বলিউড। কিন্তু সেই সময় দীপিকার সোশ্যাল মিডিয়া পেজে কোনও প্রতিক্রিয়া না থাকায় সন্দেহ আরও বাড়ে। অনেকেই ধরে নেন, তাঁদের সম্পর্কে হয়তো দূরত্ব তৈরি হয়েছে। যদিও দীপিকার বক্তব্যে স্পষ্ট, তিনি সবকিছু প্রকাশ্যে না এনে ব্যক্তিগতভাবে উদযাপন করতেই বেশি স্বচ্ছন্দ।

এর আগে ২০২৪ সালেও একই ধরনের গুঞ্জন উঠেছিল। তখন রণবীর নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে বিয়ের কিছু ছবি সরিয়ে ফেলেছিলেন, যা নিয়ে জল্পনা ছড়ায়। পরে তিনি নিজেই সামনে এসে জানান, তাঁদের সম্পর্ক ভালো রয়েছে। এবারও ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। বরং তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই বেশি আগ্রহী।

আরও পড়ুনঃ গায়ে তৃণমূলের গেঞ্জি, তারপরেই ধা*ক্কা! বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের গাড়িতে বাইকের সং*ঘর্ষ, নিছক দুর্ঘটনা নাকি রাজনৈতিক চক্রান্ত?

এই গুঞ্জনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল তাঁদের অনুরাগীদের উপর। ‘দীপবীর’ ভক্তদের মধ্যে হতাশা তৈরি হলেও, দীপিকার যুক্তিপূর্ণ মন্তব্য এবং ঘনিষ্ঠ মহলের আশ্বাসে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আপাতদৃষ্টিতে বোঝা যাচ্ছে, বিতর্কের মাঝেও বাস্তব জীবনে একে অপরের পাশে দৃঢ়ভাবেই রয়েছেন দীপিকা এবং রণবীর, এবং তাঁদের সম্পর্ক এখনও অটুট রয়েছে ভালোবাসার বন্ধনে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles