Durgapur Gang*rape: ‘কলেজগুলির উচিত তাদের ছাত্রছাত্রীদের, বিশেষ করে মেয়েদের রাতের অন্ধকারে বাইরে বেরোতে না দেওয়া’- দুর্গাপুর গণ*ধর্ষণ কাণ্ডে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

রাজ্য রাজনীতিতে আবারও উত্তাপ তৈরি হয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীর উপর সংঘটিত ঘটনা নিয়ে। শুক্রবার রাতে কলেজের বাইরে ঘোরার সময় একটি তরুণীকে হেনস্থা ও গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজ্যবাসীর মধ্যে উদ্বেগের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার উত্তরবঙ্গ সফরের আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা চাই পুলিশ কঠোর পদক্ষেপ নিক। অভিযুক্তদের কেউ ছাড় পাবে না।” তিনি জানান, ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, রাত সাড়ে ১২টায় কীভাবে ওই ছাত্রী কলেজের বাইরে বেরোতে পারল।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বেসরকারি মেডিক্যাল কলেজগুলির উচিত তাদের ছাত্রছাত্রীদের, বিশেষ করে মেয়েদের, রাতের অন্ধকারে বাইরে বেরোতে না দেওয়া। পুলিশ সবসময় জানে না কে কোথায় যাচ্ছে। ছাত্রছাত্রীদের নিজেদের সুরক্ষার দায়িত্বও নিতে হবে।” তিনি রাজ্যের বাইরে থেকে আসা ছাত্রছাত্রীদেরও অনুরোধ করেছেন, রাত্রিবেলা অপ্রয়োজনীয়ভাবে বাইরে বেরোবেন না।

দুর্গাপুরের ঘটনায় রাজ্য রাজনীতিও উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “রাজ্যের মহিলারা যেখানে নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় সরকারের দিকে তাকিয়ে আছেন, সেখানে সরকার তাদের ঘরবন্দি থাকার পরামর্শ দিচ্ছে। এটি সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।”

আরও পড়ুনঃ Durgapur Victim Father: ‘বাংলায় মেয়েকে রাখা নিরাপদ নয়’—দূর্ঘটনার পর দুর্গাপুরের নির্যাতিতার বাবার তোপের মুখে রাজনীতিবিদরা!

ঘটনার বিস্তারিত অনুসারে, ওই ছাত্রী শুক্রবার রাতেই এক সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে বের হয়, কিছু যুবক তাকে প্রথমে হেনস্থা করেন এবং পরে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ চালান। পুলিশ রাতেই সহপাঠীকে আটক করে এবং বয়ানের সত্যতা যাচাই শুরু করে। এরপর আরও তিনজনকে আটক করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, অভিযুক্তরা আইনের আওতায় আনা হবে এবং রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles