“নারীরাই নয়, পুরুষরাও নিরাপদ নয়…পশ্চিমবঙ্গে বেঁচে থাকাটাই এখন বড় ব্যাপার!” সোনারপুর দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী রূপা গাঙ্গুলির নির্বাচনী বার্তা, সরকার বদলেই ফিরবে রাজ্যের শান্তি ও নিরাপত্তা!

বিজেপির দ্বিতীয় দফার প্রার্থীতালিকায় নাম উঠেছে রূপা গাঙ্গুলি–এর। সোনারপুর দক্ষিণ থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। সম্প্রতি আজকাল.ইন-কে তিনি জানালেন, যে তার নাম মনোনীত প্রার্থীর তালিকায় এসেছে, তা তিনি সম্প্রতি জানতে পেরেছেন। অভিনেত্রী হিসেবে পরিচিত রূপা গাঙ্গুলি এবার রাজনীতিতে প্রবেশ করে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চান।

নির্বাচনী কৌশল সম্পর্কে প্রশ্ন করা হলে রূপা গাঙ্গুলি বলেন, “আমি নির্বাচনী কৌশল খুব ভালোভাবে বুঝি না। জেতা আমার কাছে যেন দায়িত্বের অংশ। প্রার্থী হওয়াটাই একটা দায়িত্ব এবং আমি সেই দায়িত্ব ঠিকভাবে পালন করব। মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং বোঝার চেষ্টা করব।” তিনি আরও জানান, তার মনোযোগ মূলত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সমস্যার সমাধান করা।

পশ্চিমবঙ্গে নারীর নিরাপত্তা নিয়ে চলমান উদ্বেগ এবং অভিযোগ প্রসঙ্গে রূপা বলেন, “এখানে বেঁচে থাকাটাই আজকাল অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। শুধু নারীরা নয়, পুরুষরাও নিরাপদ নয়। রাজনৈতিক মতের কারণে হামলা, কুপিকাটা বা প্রাণহানির ঘটনা হচ্ছে। এমন পরিস্থিতি কোনো সভ্য সমাজে থাকা উচিত নয়। মানুষ চায় শান্তি ও নিরাপত্তা, আর আমি সেই বার্তা পৌঁছে দিতে চাই।”

রূপা গাঙ্গুলি বলেন, রাজনৈতিক বিরোধ এবং মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে সেই দ্বন্দ্ব যেন রক্তক্ষয়ী পর্যায়ে না পৌঁছায়। তিনি মনে করেন, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশ চান এবং এই বার্তা প্রচারের মাধ্যমে মানুষকে বোঝাতে চাইবেন, রাজনীতিতে সহিংসতা কোনো সমাধান নয়। তাঁর লক্ষ্য ভোটারদের কাছে দায়িত্বশীল এবং সংযত নেতৃত্ব প্রদর্শন করা।

আরও পড়ুনঃ দাম্পত্যে ভাঙনের ছয় মাসের মাথায়, হঠাৎ দ্বিতীয় বিয়ের ঘোষণা! বিয়ের ছবি প্রকাশ পেতেই, মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়! সুস্মিতা রায় বললেন, “সবই জানাবো সময়মতো”! তবে কি জল্পনা সিলমোহর দিলেন তিনি?

শেষে জেতার বিষয়ে রূপা বলেন, “মানুষ যা চাইবে, সেটাই হবে। বহু বছর ধরে মানুষ আমাকে দেখে এসেছে। সোনারপুর ও রাজপুর অঞ্চলে আমার পরিবারের দীর্ঘদিনের সংযোগ আছে। তাই মানুষ আমাকে পরিচিত ও বিশ্বাসযোগ্য মনে করেন। আমার ওপর ভোটারদের আস্থা থাকায় আমি তাদের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর