‘যে মেসির সঙ্গে চিপকে থাকে…’ দেওয়াল লিখন শেয়ার করে অরূপ বিশ্বাসকে নিশানা, জল্পনা বাড়ালেন ঋত্বিক! হঠাৎ কী এমন লিখলেন অভিনেতা?

অরূপ বিশ্বাসের নাম উঠলেই এখন অনেকের মনে ফিরে আসে বহুল আলোচিত মেসি বিতর্কের প্রসঙ্গ। কলকাতায় বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসির আসার সম্ভাবনাকে ঘিরে এক সময় প্রবল উচ্ছ্বাস তৈরি হলেও শেষ পর্যন্ত সেই ঘটনা বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। সেই ঘটনার পর থেকেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে জনমনে নানা প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছিল। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলের পর সেই চাপ আরও বেড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। বর্তমানে অরূপ বিশ্বাসকে খুঁজছে পুলিশ, যদিও এখনও তাঁর খোঁজ মেলেনি। এই পরিস্থিতির মধ্যেই তাঁকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই আলোচনায় এবার যোগ দিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর থেকে বারবার সামনে এসেছে অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়ার বিভিন্ন পুরনো ছবি। টলিউডের একাধিক জনপ্রিয় অভিনেত্রী প্রতিবছর তাঁকে ভাইফোঁটা দিতেন, আর সেই ছবিগুলিই এখন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হলেও সংশ্লিষ্ট অনেক অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, এর পিছনে কোনও ব্যক্তিগত স্বার্থ বা সুবিধা পাওয়ার উদ্দেশ্য ছিল না। তাঁদের দাবি, এটি ছিল শুধুই সৌজন্যমূলক ও সামাজিক সম্পর্কের অংশ। তবুও সামাজিক মাধ্যমে এই ছবি নিয়ে নানা মন্তব্য এবং সমালোচনা অব্যাহত রয়েছে। ফলে ভাইফোঁটার প্রসঙ্গও এখন রাজনৈতিক ও সামাজিক আলোচনার অংশ হয়ে উঠেছে।

এই আবহেই ঋত্বিক চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। ছবিতে একটি দেওয়ালে বড় অক্ষরে লেখা ছিল, ‘অ এ অজগর হ্যাংলা! আর যে মেসির সাথে চিপকে থাকে, কাল সে ভাইফোঁটাতে একলা?’ পোস্টটি প্রকাশের পরই তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মনে করেন, এই লেখার মাধ্যমে পরোক্ষভাবে অরূপ বিশ্বাসকেই নিশানা করা হয়েছে। পোস্টের ভাষা ছিল ব্যঙ্গাত্মক, আর সেই কারণেই তা দ্রুত নজর কেড়ে নেয় নেটিজেনদের। রাজনৈতিক ও বিনোদন জগতের নানা মহলেও পোস্টটি নিয়ে আলোচনা শুরু হয়।

ছবির সঙ্গে ক্যাপশনে ঋত্বিক আরও লেখেন, ‘পথ চলতি দিওয়ালে একটি হেঁয়ালি লেখা আছে নজরে এলো। আমি আবার ধাঁধার উত্তর পারি না। উত্তর হয় কিনা তাও জানি না!’ অভিনেতার এই মন্তব্যকে অনেকেই নিছক রসিকতা হিসেবে দেখলেও, অন্যদের মতে এর মধ্যে স্পষ্ট রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। যদিও ঋত্বিক সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবুও পোস্টটি কার উদ্দেশ্যে করা হয়েছে তা নিয়ে খুব একটা ধোঁয়াশা নেই বলেই মত নেটমহলের একাংশের। ফলে পোস্টটি প্রকাশের পর থেকেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ “আরজি কর কাণ্ডে কি এমন তথ্য জানেন বিদ্রোহী সাংসদরা যা এখনও প্রকাশ্যে আসেনি? কাকলি, শর্মিলাকে তদন্তকারীদের সামনে মুখ খোলার চ্যালেঞ্জ ছুড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে তৃণমূলের অন্দরে কি আরও বড় সংঘা*তের ইঙ্গিত দিচ্ছে?

তবে অরূপ বিশ্বাস বা মেসি বিতর্ক নিয়ে ঋত্বিকের মন্তব্য এই প্রথম নয়। এর আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যা যথেষ্ট আলোচনার জন্ম দেয়। কলকাতার লেকটাউনে স্থাপিত লিওনেল মেসির নতুন মূর্তি নিয়ে বিতর্ক শুরু হলে সেই প্রসঙ্গেও তিনি ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। মূর্তিটি দুলছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ঋত্বিক লিখেছিলেন, ‘শুনলাম লেকটাউনে ঋত্বিক রোশন না অজিত আদারকারের মূর্তিটা নাকি নচিকেতার “দুলছে হাওয়ায়…” গানটা গুনগুন করে গাইছে।’ সেই পোস্টের মতোই তাঁর সাম্প্রতিক পোস্টও আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর