এই দুর্যোগের দিনে রাজ্য প্রশাসনের পাশে দাঁড়াতে হাতে কুড়ুল, পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি পড়ে গাছ কাটলেন দিলীপ ঘোষ। সাত সকালে সল্টলেকের রাস্তায় বিজেপির রাজ্য সভাপতির এমন ছবিই প্রকাশ্যে এলো। সকাল থেকেই চিত্র সাংবাদিকদের ক্যামেরা তাক করে রইল তাঁকে। কিন্তু কিছুতেই ভ্রুক্ষেপ নেই তাঁর। দলের কিছু কর্মীদের নিয়ে সরেজমিনে ঘুরে দেখলেন এখনও কোথাও গাছ পড়ে রয়েছে কিনা।

রাস্তায় একাধিক গাছ পড়ে থাকায় যান চলাচল কিংবা বিদ্যুত সংযোগের অসুবিধা হচ্ছে। তাই গাছ পড়ে থাকতে দেখে নিজেই দা চালানোর সিদ্ধান্ত নেন বিজেপির রাজ্য সভাপতি। দা-এ না হলে কুড়ুল দিয়ে কোপ দিতে থাকেন।
https://www.facebook.com/dilipghoshbjp/videos/270479014326237/
প্রসঙ্গত, আমফান পরবর্তী পর্যায়ে কার্যত স্তব্ধ হয়ে যায় তিলোত্তমা। দু-তিন দিন বিদ্যুৎ পানীয় জল না থাকায় বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। রাস্তায় সেনা নামানো হয়। যুদ্ধকালীন তৎপরতায় শহরে প্রধান সড়কগুলিতে গাছ কেটে সরিয়ে দেওয়া হয়। গতকাল পর্যন্ত কলকাতার অধিকাংশ জায়গায় গাছ কাটা হয়ে গেছে বলে জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
https://www.facebook.com/dilipghoshbjp/videos/628389267764420/






