নৃশংস! দাবি মতো পণ না পেয়ে স্ত্রীর ঘাড়ে চন্দ্রবোড়ার ছোবল মারিয়ে খুন স্বামীর!

এই নৃশংস ঘটনাকে কোন‌ও বিশেষণেই বর্ণনা করা যাবে না। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো খুনের ছক। খুনের প্রমাণ না রাখতে অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল মারাত্মক বিষধর চন্দ্রবোড়া সাপ! হ‍্যাঁ, কেরলে ২৫ বছর বয়সী স্ত্রীকে খুন করতে বিষধর চন্দ্রবোড়াকেই ব্যবহার করল এক ব্যক্তি৷ রাতে ঘুমের মধ্যে ওই সাপটিকে দিয়ে স্ত্রীর ঘাড়ে ছোবল মারিয়ে মেরে দিল ঘাতক স্বামী৷ ঘটনার তদন্ত নেমে স্তম্ভিত কেরল পুলিশও৷

কেরলের পতনমথিত্তা জেলার আদুরের ঘটনা৷ বেসরকারি ব্যাঙ্কের কর্মী সুরজ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ তদন্তে নেমে জানা যায়, সুরজ ব্যাঙ্ক কর্মীর পাশাপাশি একজন স্নেক ক্যাচারও৷ সে কেউটে সাপ ও চন্দ্রবোড়া সাপের বিষ সাপ্লাইয়েরও ব্যবসা করে৷ দুটিই মারাত্মক বিষধর৷ স্ত্রীকে খুন করতে প্রথমে কেউটের বিষকেই বেছে নিয়েছিল সুরজ৷

প্রথমে কিছুই বোঝা যায়নি৷ ওই মহিলা মাস তিনেক আগে একবার সাপের ছোবল খান৷ ঘুমের মধ্যেই৷ কিন্তু সে বার দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কার্যত মৃত্যুমুখ থেকে ফিরে আসেন৷ মাস তিন বাদে ফের গত শনিবার রাতে সাপের ছোবল৷ সেই আবার‌ও ঘুমের মধ্যেই৷ এ বার একেবারেই শেষ৷ এক ছোবলেই শরীর নীল হয়ে যায় ওই মহিলার৷

এ বার সন্দেহ হয় পরিবারের৷ তাঁরা পুলিশকে জানান, তিন মাসে দু বার একই সময়ে সাপের ছোবল নিয়ে তাঁদের সন্দেহ হচ্ছে৷ পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সুরজের বিয়ে হয়েছে বছর দুয়েক৷ বিয়েতে সে শ্বশুরবাড়ি থেকে প্রচুর সোনার গয়না পণ হিসেবে নিয়েছে৷ এবারও টাকা পয়সার দাবি করছিল৷ কিন্তু স্ত্রী তাঁর বাড়ি থেকে টাকা চাইতে রাজি হয়নি৷

কোল্লাম পুলিশের প্রধান কে এস হরি শঙ্কর জানান, প্রথমে সুরজ তার বউকে মারার জন্য একটি সাপকে দিয়ে ছোবল দেওয়ায়৷ তাতে কোনও ক্রমে বেঁচে যান স্ত্রী৷ শনিবার ফের ছোবল দেওয়ায় রাতে ঘুমের মধ্যে৷ আগের বার ছোবলটি পায়ে দেওয়ানো হয়েছিল৷ এ বার একেবারে ঘাড়ে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার৷

সুরজের মোবাইল চেক করে দেখা গিয়েছে, গত তিন মাসে সে বারবার সাপের ভিডিও, সাপের বিষ নিয়ে প্রচুর সার্চ করেছে৷ তারপর সুরেশ নামে তার এক বন্ধুর থেকে চন্দ্রবোড়া সাপ জোগাড় করে৷ স্ত্রী যখন রাতে ঘুমোচ্ছেন, তখনই ওই চন্দ্রবোড়াটিকে দিয়ে স্ত্রীর ঘাড়ে ছোবল মারায়৷

RELATED Articles

Leave a Comment