ফোনের ওপারে ‘বস’, নাকি প্রতারক? ‘Boss Scam’ নামের নতুন ফাঁদে মুহূর্তে খোয়া যেতে পারে আপনার সঞ্চয়, কী সতর্কবার্তা দিল রাজ্য পুলিশ? কীভাবেই বা টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে?

অনলাইন প্রতারণার নতুন কৌশল হিসেবে সামনে এসেছে ‘বস স্ক্যাম’। এই ধরনের প্রতারণা নিয়ে সম্প্রতি সতর্কবার্তা জারি করেছে রাজ্য পুলিশ। সাধারণ মানুষকে সচেতন করতে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত তথ্যও দেওয়া হয়েছে। একটু সতর্ক থাকলেই এই ফাঁদ এড়িয়ে চলা সম্ভব বলে জানানো হয়েছে।

‘বস স্ক্যাম’-এ প্রতারকরা সাধারণত নিজেদের কোনও প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা বা সিইও বলে পরিচয় দেয়। তারা ফোন বা মেসেজ করে জানায়, জরুরি প্রয়োজনে তাদের টাকার দরকার। পরিস্থিতি এমনভাবে বোঝানো হয় যাতে তা বিশ্বাসযোগ্য মনে হয় এবং অনেকেই যাচাই না করেই টাকা পাঠিয়ে দেন।

এই প্রতারণা শুধু ফোনেই সীমাবদ্ধ নয়। ইমেল, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মেও এমন অনুরোধ আসতে পারে। প্রতারকরা এমন কারণ দেখায় যা শুনে সত্যি বলেই মনে হয়, ফলে অনেকেই ভুল করে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করে ফেলেন।

রাজ্য পুলিশের পরামর্শ অনুযায়ী, কেউ এমনভাবে টাকা চাইলে আগে অবশ্যই সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করতে হবে। যে নম্বর বা ইমেল থেকে যোগাযোগ করা হচ্ছে সেটিও ভালোভাবে পরীক্ষা করা উচিত, কারণ সামান্য অমিল থাকলেও তা বোঝা সম্ভব।

আরও পড়ুনঃ এবার ছোটপর্দায় চৈতন্য মহাপ্রভুর জীবন! আসছে নতুন ধারাবাহিক ‘নদের নিমাই’, নাম ভূমিকায় অভিনয় করছেন কোন জনপ্রিয় অভিনেতা? শুরু হচ্ছে কবে থেকে?

কোনও অবস্থাতেই যাচাই না করে আর্থিক লেনদেন বা সংবেদনশীল তথ্য শেয়ার করা উচিত নয়। প্রতারণার শিকার হলে দ্রুত National Cyber Crime Reporting Portal-এ অভিযোগ জানান বা ১৯৩০ নম্বরে ফোন করুন। সামান্য সচেতনতা ও সতর্কতাই আপনাকে বড় আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে পারে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর