মৃ*ত্যুর ঠিক আগে সানি ও ববিকে নিয়ে কী শেষ কথা বলেছিলেন ধর্মেন্দ্র? শেষ মুহূর্তে দুই ছেলের কাছে করেন বিশেষ অনুরোধ, অবশেষে আবেগঘন কণ্ঠে সেই ‘শেষ ইচ্ছা’র কথা প্রকাশ করলেন প্রয়াত অভিনেতার স্ত্রী হেমা মালিনী!

২০২৫ সালের নভেম্বর মাসটি এখনও ভুলতে পারেননি অনেকেই। ৮৯ বছর বয়সে প্রয়াত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুর পরপরই শুরু হয় নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল, তাঁর প্রথম পক্ষের ছেলে সানি ও ববি দেওলের সঙ্গে হেমা মালিনীর সম্পর্ক নাকি খারাপ হয়ে গেছে। এই নিয়ে আলোচনা বাড়তেই থাকে বি-টাউনের বিভিন্ন মহলে।

এই পরিস্থিতিতেই এক সাক্ষাৎকারে সামনে আসেন হেমা মালিনী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এইসব খবরের কোনও ভিত্তি নেই। তাঁর কথায়, বাইরে থেকে যা দেখা যায়, বাস্তবটা তার থেকে আলাদা। পরিবারের সবাই এখনও একসঙ্গে আছেন এবং সম্পর্কেও কোনও সমস্যা নেই।

হেমা জানান, জীবনের শেষ সময়ে ধর্মেন্দ্র বারবার একটি কথাই বলতেন। তিনি চাইতেন পরিবারের সবাই একসঙ্গে থাকুক এবং একে অপরকে সময় দিক। আজকের দিনে যেখানে অনেক পরিবার আলাদা হয়ে যাচ্ছে, সেখানে তিনি ঐক্য বজায় রাখার ওপর জোর দিতেন।

সানি ও ববির সঙ্গে সম্পর্ক নিয়ে হেমা বলেন, তারা দু’জনেই খুব ভালো মানুষ। পরিবারে সবাই একে অপরের পাশে থাকে এবং তাদের মধ্যে কোনও দূরত্ব নেই। এই বিষয়গুলো তারা প্রকাশ্যে খুব বেশি বলেন না, কিন্তু বাস্তবে তাদের সম্পর্ক খুবই ভালো এবং স্বাভাবিক।

আরও পড়ুনঃ বারুইপুর নাবালিকা গণধ*র্ষণ খু*ন মামলায় নাটকীয় মোড়! পুলিশের গু*লিতে মৃ’ত্যু অন্যতম অভিযুক্ত!

ছয় দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় কাজ করা ধর্মেন্দ্র বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। জীবনের শেষ পর্যায়েও তিনি অভিনয় চালিয়ে গিয়েছেন। তাঁর কাজের পাশাপাশি পরিবারে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। হেমা মালিনীর কথায়, তিনি শুধু বড় অভিনেতা নন, একজন স্নেহশীল বাবা ও দাদুও ছিলেন, যার অভাব পরিবার এখনও গভীরভাবে অনুভব করছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর