টলিপাড়ায় চাঞ্চল্য! গ্রেফতার হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী! ধ*র্ষণের অভিযোগে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ! বিতর্ক বাড়তেই মুখ খুললেন অভিনেত্রী, আত্মপক্ষ সমর্থনে কী বললেন তিনি?

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠ সহযোগীকে ধ*র্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এই পরিচয়েই তিনি ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ অভিযুক্তকে আটক করে আদালতে তোলে। সোমবার আদালত তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত। অভিযোগকারী মহিলা তাঁরই সহকর্মী। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সূত্রেই তাঁদের পরিচয় ছিল বলে জানা গেছে। এই ঘটনার পর থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল একটি কাজের সূত্রে ওই মহিলা চ্যাটার্জিহাট এলাকায় অভিযুক্তের বাড়িতে যান। সেখানেই তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা হয় বলে অভিযোগ। ঘটনার পর কিছুদিন চুপ থাকলেও পরে তিনি আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নেন।

এরপর গত ১২ জুন চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ পাওয়ার পর পুলিশ ধ*র্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ হবু শাশুড়িকে চুমু! বিয়ের আগেই প্রি-হানিমুন সারতে, সপরিবারে কথায় পাড়ি দিলেন সৌরভ ও শুভস্মিতা? চার হাত এক হতে বাকি মাত্র কটা দিন, তারিখ জানিয়ে দিলেন হবু দম্পতি?

অভিযুক্তের বিরুদ্ধে একাধিক গুরুতর ও জামিন-অযোগ্য ধারায় মামলা হয়েছে। সোমবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই বিষয়ে অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর