পাসওয়ার্ড বা ওটিপি কাউকে না জানিয়েও অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা ! সাইবার জা’লিয়াতির শিকার জনপ্রিয় অভিনেত্রী! ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে? জানলে চমকে উঠবেন!

বলিউড অভিনেত্রী ও প্রযোজক কীর্তি কুলহারি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ, তাঁর ক্রেডিট কার্ড থেকে অনুমতি ছাড়াই মোট ২ লক্ষ ৪৩ হাজার ৮৫২ টাকা লেনদেন করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তিনি মুম্বই পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিনেত্রীর দাবি, পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায়। তাঁর অভিযোগ, মোবাইল ফোন হ্যাক হওয়ার পরই সাইবার অপরাধীরা ক্রেডিট কার্ডের তথ্য ব্যবহার করে একাধিক অননুমোদিত লেনদেন করে। কীভাবে ব্যক্তিগত আর্থিক তথ্য অপরাধীদের হাতে পৌঁছল, তা এখন খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় কীর্তি মুম্বইয়ের আম্বোলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তকারীরা টাকা কোথায় পাঠানো হয়েছে, কোন ডিভাইস বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এই লেনদেন হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সেই সব দিক খতিয়ে দেখছেন। বিভিন্ন প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কীর্তির দাবি তিনি কখনও নিজের পাসওয়ার্ড, ওটিপি বা কার্ডের তথ্য কারও সঙ্গে ভাগ করে নেননি। সাধারণত এই ধরনের প্রতারণায় ভুক্তভোগীর কাছ থেকে কোনও না কোনও তথ্য সংগ্রহ করা হয়। কিন্তু এই ঘটনায় তেমন কিছু না হওয়ায় তদন্তকারীদের কাছেও বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুনঃ ‘ভাই কী বলছে?’ ঠোঁটে আঙুল দিয়ে ‘চুপ চুপ’, আধো আধো কথায় মাকে কী জানাল কৃষভি? শ্রীময়ীর নতুন ভিডিওতে নেটপাড়ার মন জিতল, কাঞ্চন মল্লিকের ছেলে ও মেয়ে!

এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ আশা করছে, লেনদেনের তথ্য এবং ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হবে। কীভাবে এই প্রতারণা ঘটল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর