ফ্যান হো তো এইসা! অরিজিৎ সিংকে দেখতে ২০০ কিমি সাইকেল চালিয়ে জিয়াগঞ্জের পথে মালদহের ২৩ বছরের যুবক গণেশ শেখ! প্রিয় শিল্পীর প্রতি ভক্তের এমন অনুরাগের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া! জানতে পেরে কি করলেন অরিজিৎ?

প্রিয় শিল্পীকে একবার চোখের সামনে দেখার ইচ্ছা থেকেই কত কিছুই না করেন অনুরাগীরা। কেউ প্রিয় তারকার জন্য কবিতা লেখেন, কেউ আবার ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন এক ঝলক দেখার আশায়। তবে মালদহের ২৩ বছরের গণেশ শেখের অনুরাগের ধরন একেবারেই আলাদা। প্রিয় গায়ক অরিজিৎ সিংকে সামনে থেকে দেখা এবং তাঁর সঙ্গে একটি ছবি তোলার স্বপ্ন নিয়ে সাইকেলে প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জিয়াগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

গণেশের বাড়ি মালদহের বামনগোলা থানার জামতলা এলাকায়। স্থানীয়দের কাছে তিনি বালুরঘাট পাকুয়া নামেও পরিচিত। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও নিজের স্বপ্ন নিয়ে বরাবরই এগিয়ে চলেছেন তিনি। ছোট থেকেই অরিজিৎ সিংয়ের গান শুনে বড় হয়েছেন গণেশ। প্রিয় শিল্পীকে একবার সামনে থেকে দেখার ইচ্ছা থেকেই এবার সাইকেল নিয়ে এতটা পথ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে।

গত রবিবার ভোর ৪টে নাগাদ বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন গণেশ। সাইকেলে লাগানো ছিল ভারতের জাতীয় পতাকা এবং হাতে তৈরি একটি পোস্টার। সেখানে লেখা ছিল, ‘এক সফর, এক স্বপ্ন, এক মুলাকাত, ২০০ কিলোমিটার সাইকেল যাত্রা’, অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই তাঁর এই পথচলা। দীর্ঘ পথের ক্লান্তি উপেক্ষা করেই তিনি এগিয়ে চলেছেন জিয়াগঞ্জের দিকে। প্রিয় গায়কের সঙ্গে দেখা করার ইচ্ছেটাই তাঁর এই যাত্রার মূল প্রেরণা।

পথে ফরাক্কার বিডিও দফতরের কাছেও পৌঁছন গণেশ। সোজা পথে গন্তব্যের দূরত্ব কম হলেও ঘুরপথে যেতে হওয়ায় মোট প্রায় ২০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে তাঁকে। অরিজিৎকে একবার সামনে থেকে দেখা এবং তাঁর সঙ্গে ছবি তোলাই গণেশের একমাত্র লক্ষ্য। ছোটবেলা থেকে যে শিল্পীর গান শুনে তাঁর বেড়ে ওঠা, সেই শিল্পীর সঙ্গে দেখা করার জন্যই এতটা পথ সাইকেল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ডিসেম্বরে নয়, পিছিয়ে গেল ‘টনিক ২’! ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র পর, জিৎকে জায়গা দিতেই ফের বড় সিদ্ধান্ত দেবের? টলিউড সৌজন্যের নজির, নাকি চাপা বিতর্কের ইঙ্গিত?

তবে প্রিয় তারকার সঙ্গে দেখা করার জন্য এমন সাইকেল যাত্রা গণেশের কাছে নতুন নয়। এর আগেও সাইকেলে করে কয়েকজন পরিচিত ব্যক্তিত্বের সঙ্গে দেখা করেছেন বলে দাবি তাঁর। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গেও দেখা হয়েছিল বলে জানিয়েছেন এই যুবক। এবার তাঁর গন্তব্য জিয়াগঞ্জ এবং স্বপ্ন অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করা। শেষ পর্যন্ত তাঁর এই দীর্ঘ সাইকেল সফর সফল হয় কি না, এখন সেদিকেই নজর অনুরাগীদের।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর