বাঁশি হাতে কৃষ্ণ, ছুটে আসছেন রাধা! ‘রাধা মাধব’-এর প্রথম ঝলক প্রকাশ্যে, মুখ্য চরিত্রে রাজদীপ-জয়িতার জুটি নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায়! প্রথম ঝলকেই জল্পনা তুঙ্গে!

স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘রাধা মাধব’। গত মাসেই চ্যানেলের তরফে এই সিরিয়ালের ঘোষণা করা হয়েছিল। নাম প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। বিশেষ করে দীর্ঘ সময় পর ছোটপর্দায় আবার কৃষ্ণলীলা ঘিরে কোনও ধারাবাহিক আসতে চলায় কৌতূহল আরও বেড়েছে। প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সেই আগ্রহ নতুন মাত্রা পেয়েছে।

প্রকাশিত ঝলকে দেখা যাচ্ছে, গাছের নিচে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ। সামনে রয়েছে একটি বড় সরোবর, যেখানে কয়েকটি হাঁস ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণের বাঁশির সুর শুনে তাঁর দিকে ছুটে আসছেন রাধা। এরপর দুজনকে একসঙ্গে দোলনায় বসে থাকতেও দেখা যায়। এই দৃশ্যের মাধ্যমেই ধারাবাহিকের মূল ভাবনা এবং রাধা-কৃষ্ণের সম্পর্কের একটি আভাস দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে নতুন ধারাবাহিকের ঘোষণা হলেই দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন থাকে, মুখ্য চরিত্রে কারা অভিনয় করছেন? ‘রাধা মাধব’ নিয়েও সেই প্রশ্ন উঠেছে। এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে নায়ক-নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে টলিপাড়ায় জোর গুঞ্জন, এই ধারাবাহিকে রাজদীপ গোস্বামী এবং জয়িতা সান্যালকে জুটি হিসেবে দেখা যেতে পারে। তাঁদের নাম ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

এদিকে টেলিপাড়ার অন্দরমহল থেকে আরও একটি খবর শোনা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, ‘রাধা মাধব’ ধারাবাহিকটির প্রযোজনার দায়িত্বে থাকতে পারে ফোর্থ ডাইমেনশন প্রোডাকশন হাউজ। যদিও এই তথ্য এখনও চ্যানেল বা সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার তরফে নিশ্চিত করা হয়নি। ফলে এই মুহূর্তে রাজদীপ এবং জয়িতার জুটি হওয়ার খবরও জল্পনার পর্যায়েই রয়েছে।

আরও পড়ুনঃ “সম্রাটের চরিত্রে ফাহিম থাকলে পারফেক্ট হতো, ধ্রুবজ্যোতির অভিনয় বিরক্তিকর লাগছে!” ফাহিম মির্জার সঙ্গে তুলনা টেনে নেটপাড়ার কটাক্ষের জবাবে সপাটে জবাব ধ্রুবজ্যোতির! নেটিজেনকে তুলোধোনা করলেন ‘কমলা নিবাস’ খ্যাত অভিনেতা!

শেষ পর্যন্ত কারা রাধা ও মাধবের চরিত্রে অভিনয় করবেন, তা জানতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে দর্শকদের। ধারাবাহিকের প্রথম পূর্ণাঙ্গ প্রোমো প্রকাশ্যে এলেই মুখ্য অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য চরিত্র নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত কৃষ্ণলীলা নির্ভর এই নতুন ধারাবাহিকের প্রথম ঝলক ঘিরেই আগ্রহ তৈরি হয়েছে। এবার ‘রাধা মাধব’ স্টার জলসার পর্দায় দর্শকদের কতটা মন জয় করতে পারে, সেটাই দেখার।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর