এবার বাংলার সংস্কৃতি রক্ষায় বড় দায়িত্বে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী! বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী! কী জানেন?

নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবারের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, আগামী দিনে মিঠুনকে ‘কালচারাল অ্যাডভাইজার’ বা সাংস্কৃতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হতে পারে। তবে কবে এই দায়িত্বের আনুষ্ঠানিক ঘোষণা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বর্তমানে বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। একুশের বিধানসভা নির্বাচনের আগে তাঁকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের হয়ে প্রচারে দেখা গিয়েছিল। প্রচারের মাঝে তীব্র গরমে অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি। তারপরও রাজনৈতিক কর্মসূচি থেকে সরে দাঁড়াননি। এবার সেই মিঠুনকেই সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা জানানো হল।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় অনুষ্ঠানে উপস্থিত বিনোদন জগতের অনেকেই খুশি হন। বাংলার সিনেমার সঙ্গে মিঠুনের সম্পর্ক দীর্ঘদিনের। অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। ফলে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলেই মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত তারকারা। যদিও এই দায়িত্ব নিয়ে মিঠুনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিন মুখ্যমন্ত্রীর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিঠুন। নিজের বক্তব্যে তিনি বলেন, মুখ্যমন্ত্রী কী বলেন এবং কীভাবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন, তা মানুষ ইতিমধ্যেই জেনে গিয়েছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী যা বলেন, তা করে দেখান। মিঠুন এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন এবং তাঁর প্রতিশ্রুতি পূরণ নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ ‘আজও আমার কাছে জীবিত উত্তমদা, উনি আমার কাছে মা’রা যাননি! তাহলে স্মৃতিচারণা কেন?’ মহানায়কের জন্মশতবর্ষে আবেগঘন সাবিত্রী চট্টোপাধ্যায়

এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মিঠুন জানিয়েছিলেন, তাঁর মতে এর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব নয়। তিনি আরও বলেছিলেন, মুখ্যমন্ত্রী যে দায়িত্ব তাঁকে দেবেন, তা তিনি পালন করবেন। এবার উত্তম কুমার ফিল্ম সেন্টারের মঞ্চ থেকেই মিঠুনকে সাংস্কৃতিক উপদেষ্টা করার সম্ভাবনার কথা প্রকাশ্যে এল। তবে দায়িত্বটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর