‘আমরা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, কী ঘটনা ঘটেছে গৌরবের পরিবারে? হঠাৎ এমন কথা কেন বললেন অভিনেতা?

উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল বিশেষ অনুষ্ঠান। টানা তিন দিনের এই আয়োজনের শেষ দিনে উত্তম কুমারের বিভিন্ন ছবির গানে নতুন প্রজন্মের তারকাদের নাচতে দেখা যায়। অনুষ্ঠানে নাচে অংশ নেন দেব, জিৎ এবং প্রসেনজিৎও। উত্তম কুমারের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এই বিশেষ আয়োজনে। ছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারও।

অনুষ্ঠান শেষ হওয়ার পর ছবিশিকারীদের সামনে হঠাৎই গৌরব বলে ওঠেন, ‘আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’ অভিনেতার মুখে এমন মন্তব্য শুনে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়। আনন্দের অনুষ্ঠানের শেষে কেন এমন কথা বললেন তিনি, তা নিয়ে শুরু হয় জল্পনা। তবে গৌরবের কথার সঙ্গে কোনও পারিবারিক সমস্যা বা অন্য কোনও গুরুতর বিষয় জড়িত ছিল না।

আসলে পুরো বিষয়টাই ছিল মজার ছলে বলা। ওই অনুষ্ঠানে দিতিপ্রিয়ার সঙ্গে ‘আনন্দ আশ্রম’ ছবির ‘পৃথিবী বদলে গেছে’ গানের তালে নাচ করেন গৌরব। ছবিটিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর। গৌরব নিজেই জানিয়েছেন, তিনি খুব একটা নাচতে পারেন না। তারপরও দিতিপ্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে বেশ ভালোই নাচ করেছেন তিনি। আর সেই নাচ ঘিরেই তৈরি হয়েছিল মজার পরিস্থিতি।

গৌরবের স্ত্রী দেবলীনা কুমার একজন দক্ষ নৃত্যশিল্পী। নিজের নাচের স্কুলে নিয়মিত ছাত্রছাত্রীদের প্রশিক্ষণও দেন তিনি। তাই এমন একজন নৃত্যশিল্পীর সামনে দাঁড়িয়ে নাচতে গিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন গৌরব। সেই প্রসঙ্গেই মজা করে তিনি বলেন, ‘আমরা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’ কারণ, যিনি এত ভালো নাচেন, সেই দেবলীনা এবার তাঁর নাচ দেখতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ এখন লন্ডনে চাকরি করছেন স্বস্তিকা-কন্যা অন্বেষা, কিন্তু তাকেই একসময় ভর্তি নেয়নি কলকাতার নামী স্কুল! কেন জানেন?

অনুষ্ঠানে দিতিপ্রিয়ার সাজেও ছিল বিশেষ নজর। সাদা শাড়িতে রেট্রো লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। গৌরবের পরনে ছিল কালো শার্ট ও অফ হোয়াইট প্যান্ট। তবে সবার নজর কেড়েছিলেন দেবলীনা। তিনি পরেছিলেন গৌরী দেবীর একটি শাড়ি, যা তাঁকে উপহার দিয়েছিলেন স্বয়ং উত্তম কুমার। ফলে উত্তম স্মরণে এই অনুষ্ঠান পরিবারের সদস্যদের উপস্থিতিতে আরও বিশেষ হয়ে ওঠে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর