নন্দিনীর সঙ্গে ঝামে’লা নয়, বিগ বসের ঘরে কোন ঘটনায় সবচেয়ে বেশি আ’ঘাত পেয়েছিলেন সোহিনী? এতদিন পর করলেন বি’স্ফো’রক স্বীকারোক্তি!

‘বিগ বস বাংলা’র ঘরে থাকাকালীন একাধিক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী সোহিনী পাল। কখনও নন্দিনী দত্তের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, কখনও আবার অন্য প্রতিযোগীদের সঙ্গে মতের অমিল, সব মিলিয়ে বেশ চর্চায় ছিলেন তিনি। তবে শো থেকে বেরিয়ে আসার পর এবার নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী। জানালেন, বিগ বসের বাড়িতে এমন একটি ঘটনা ঘটেছিল, যা তাঁকে ভীষণভাবে আঘাত করেছিল। মজার বিষয়, নন্দিনীর সঙ্গে ঝামেলা নয়, অন্য একটি ঘটনাই এখনও মনে কষ্ট দেয় অভিনেত্রীকে।

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রায় দু’সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে সোহিনীর। বাইরে এসে পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। দেখা করেছেন সায়ক চক্রবর্তী এবং আলেকজান্দ্রার সঙ্গে। পুজোর সময় ঝিলম গুপ্তার সঙ্গেও কাটিয়েছেন বেশ কিছুটা সময়। পরিবারের সঙ্গেও অনেকটা সময় কাটিয়েছেন অভিনেত্রী। দুর্গাপুজোয় মায়ের সঙ্গে সিনেমা দেখতেও গিয়েছিলেন তিনি। এরই মাঝে দুর্গাপুজোর পর একটি সাক্ষাৎকারে বিগ বসের বাড়ির অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন সোহিনী।

আরও পড়ুন: জিতুকে নিয়ে এবার সরাসরি মুখ খুললেন নন্দিনীর বাবা! ‘সাধু নাকি ভণ্ড’, বিতর্কিত অভিনেতাকে নিয়ে কী বললেন তিনি?

অভিনেত্রীর কথায়, বিগ বসের বাড়িতে ‘বিবি নাইট’ নামে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে তাঁকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই পারফরম্যান্সের জন্য ভীষণ পরিশ্রম করেছিলেন তিনি। এমনকী সারারাত জেগে মহড়া দিয়েছিলেন। সকালেও চলেছিল প্রস্তুতি। কিন্তু এরপর সকালে উঠে যখন অনুষ্ঠানের পোস্টার দেখেন, তখনই মন ভেঙে যায় তাঁর। কারণ, সেই পোস্টারে ছিল না সোহিনীর ছবি। এত পরিশ্রম করার পরেও পোস্টারে নিজের ছবি দেখতে না পেয়ে ভীষণ খারাপ লেগেছিল তাঁর। অভিনেত্রীর কথায়, এই ঘটনাটাই তাঁকে সবচেয়ে বেশি আঘাত করেছিল।

অর্থাৎ, বিগ বসের বাড়িতে নন্দিনীর সঙ্গে যতই অশান্তি হয়ে থাকুক না কেন, সেই ঘটনা সোহিনীর মনে সবচেয়ে গভীর ছাপ ফেলেনি। বরং নিজের পরিশ্রমের যথাযথ স্বীকৃতি না পাওয়ার কষ্টই এখনও ভুলতে পারেননি তিনি। একটি ছোট্ট পোস্টার যে তাঁর মনে এতটা অভিমান তৈরি করবে, তা হয়তো আগে ভাবেননি অভিনেত্রী।

এদিকে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসার পর আর নিয়মিত অনুষ্ঠানটি দেখছেন না সোহিনী। বেশিরভাগ সময় পরিবারের সঙ্গেই কাটছে তাঁর। যদিও সোশ্যাল মিডিয়ায় চোখে পড়া বিভিন্ন ভিডিও থেকে শোয়ের কিছু কিছু খবর পাচ্ছেন তিনি। তবে আগের মতো আর প্রতিযোগীদের খেলা নিয়ে বিশেষ আগ্রহ নেই অভিনেত্রীর। আপাতত নিজের মতো করে সময় কাটাতেই বেশি ব্যস্ত সোহিনী।

আরও অন্যান্য খবর