মাত্র ১০মিনিটেই তৈরি ই- প্যান কার্ড, প্রয়োজন শুধু আঁধারের যাবতীয় তথ্য ব্যস

এবার হাতে হাতে পাওয়া যাবে প্যান কার্ড। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অনলাইন প্যান কার্ডের পরিষেবা চালু করলেন। তার জন্য লাগবে শুধু আধার কার্ড, ব্যস। তাহলেই হাতে নাতে ই-প্যান পাওয়া যাবে। বাজেটে এই সংক্রান্ত প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী। এতদিন অবধি বিস্তারিত আবেদনপত্র ভরলে তবেই মিলত প্যান।

তবে শুধু আধার কার্ড যথেষ্ট নয় তার সাথে মোবাইল ফোনও লিংক করাতে হবে। কোনও কাগজ লাগবে না এই পুরো প্রক্রিয়াটিতে এবং কোনও টাকাও দিতে হবে না এই ই-প্যানের জন্য।

ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে পরীক্ষামূলক ভাবে ১২ ফেব্রুয়ারি থেকেই এই ই-প্যান পরিষেবা চালু করা হয়েছে। সিবিডিটি-র দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৬,৭৭,৬৮০ ই-প্যান ওই পরিষেবা ব্যবহার করে প্রস্তুত হয়েছে।এই পরিষেবা ব্যবহার করে গড়ে দশ মিনিটেই ই-প্যান তৈরি হয়ে যাবে।

২৫ মে ২০২০ অবধি মোট ৫০.৫২ কোটি প্যান কার্ড দেওয়া হয়েছে করদাতাদের। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ব্যক্তি নিজেদের প্যানের সঙ্গে আধার লিংক করেছেন। প্যান-আধার লিংক করার শেষ দিন ৩০ জুন। তবে অতীতে অনেক বারই এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করলেই ই-প্যান রেডি।

১. প্রথমে ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে লগ ইন করুন (incometaxindiaefiling.gov.in)
২. তারপর আধার নম্বরটি ইনপুট করুন।
৩. আধার কার্ডের সাথে লিঙ্ক করা রেজিস্টার্ড মোবাইলে ওটিপি যাবে।
৪. ১৫ সংখ্যার অ্যাকনলেজমেন্ট নম্বর আসবে।
৫. এরপর নিজের আধার নম্বর দিয়ে রিকোয়েস্টের স্টেটাস দেখতে পারেন।
৬. তারপর ই-প্যান বরাদ্দ হয়ে গেলে ডাউনলোড করে নিন।
৭. আধারের সঙ্গে ই-মেইল রেজিস্টার করা থাকলে, সেখানেও আপনার ই-প্যানটি চলে যাবে।

আরও অন্যান্য খবর