এবার কলকাতা পুলিশের দফতরে নিজের পেশার কর্মীদের মধ্যেই বিক্ষোভে জড়ালেন পুলিশকর্মীরা। পিটিএস, গড়ফার পর এবার সল্টলেকে হল কলকাতা পুলিশের বিক্ষোভ। শুক্রবার বিকালে কলকাতা পুলিশের চার নম্বর ব্যাটালিয়নের পুলিশ কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।পুলিশ সূত্রে খবর, সল্টলেকের কলকাতা পুলিশের চার নম্বর পুলিশ ব্যাটেলিয়ানে কোয়ারেন্টাইন সেন্টার করে সেখানে করোনায় আক্রান্ত পুলিশকর্মীদের রাখা হয়েছিল এবং আক্রান্ত পুলিশকর্মীদের ঠিকভাবে চিকিৎসা করা হচ্ছিল না। এছাড়াও ছুটি দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ পুলিশকর্মীদের। সেই কারণে শুক্রবার বিকালের পর এই ব্যাটেলিয়ানের বাকি পুলিশ ফোর্স ভিতরের বিল্ডিংয়ে ভাঙচুর চালায়।
বিক্ষোভ থামাতে আসেন বিধান নগর কমিশনারেট উচ্চপদস্থ পুলিশকর্তারা। তখন তাদের উপর ইঁটবৃষ্টি করেন বিক্ষোভরত পুলিশকর্মীরা। পরে অবশ্য পুলিশ ব্যাটেলিয়ান থেকে করোনায় আক্রান্ত পুলিশকর্মীদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।






