গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পয়লা জুন থেকে বাংলায় খুলে যাবে সমস্ত ধর্মীয় স্থান। মন্দির, মসজিদ, গির্জা খুলে দেওয়ার মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে রাজ্য সরকারের নেওয়া এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সব ধর্মীয় স্থানের দরজা খুলে গেলেও কোথাও ১০ জনের বেশি যেতে পারবেন না। আর ৮ জুন থেকে রাজ্য সরকারি অফিসগুলি ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে। এর আগে বিজেপি শাসিত কর্নাটক সরকারও এই সিদ্ধান্ত নিয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করে বলেছেন কে দেখবে বা কে ঠিক করে দেবে, যে কেবল ১০ জনই কোনও উপাশনালয়ে প্রবেশ করছে। সেখানে কি কোনও পুলিশ রাখা হবে? প্রশ্ন তাঁর! তিনি রাজ্য সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন , কেননা প্রতিদিনই রাজ্যে সংক্রমণের সংখ্যা বাড়ছে।
দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশ ব্যস্ত রয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতে। দিলীপ ঘোষ বলেছেন, সারা দেশে ৮০ থেকে ৯০ লক্ষ পরিযায়ী শ্রমিক তাঁদের বাড়িতে ফিরেছেন। রাজ্যে সেখানে সংখ্যাটা ২-৩ লক্ষের মতো। পরিযায়ীদের ফেরার জন্য রাজ্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তাঁর।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!