লকডাউন তুলে নিয়ে কীসের ওপর নির্ভর করে হচ্ছে আনলক? কেন্দ্র ও রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট!

আনলক নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস।লকডাউন থেকে আনলকে কীসের ভিত্তিতে? এবার জবাব চেয়ে কেন্দ্র ও রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। লকডাউন কেন শিথিল করা হল? আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। অনলাইনে মামলাটির শুনানি হয়।

মামলাকারী অনিন্দ্যসুন্দর দাসের বক্তব্য ছিল লকডাউন শুরু হয়েছিল বিশেষজ্ঞদের পরামর্শ মেনে। কিন্তু শিথিল করার সময় কার পরামর্শ নেওয়া হল? এই প্রশ্ন নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন ওই আইনজীবী। একইসঙ্গে তিনি আরও দাবি করেন, এভাবে আনলক করার ফলে পরিস্থিতি আরও খারাপ হবে। সংক্রমণের সংখ্যা বাড়ার আশঙ্কা‌ও করেন তিনি। আজ মামলাটি অনলাইনে শুনানির সময় আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস এই প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের অংশ তুলে ধরেন। কোথাও পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশৃঙ্খলা, কোথাও আবার নিয়ম না মেনে বাসে ভিড়, ইত্যাদি বিষয়গুলি তুলে ধরেন তিনি।

এরপরই আনলক নিয়ে কেন্দ্র ও রাজ্যের জবাব চেয়ে হলফনামা তলব করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ১১ই জুনের মধ্যে হলফনামা জমা দিতে হবে কেন্দ্র ও রাজ্যকে। হলফনামায় আনলক নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের উত্তর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। তারপরই হবে পরবর্তী শুনানি।

RELATED Articles

Leave a Comment