ভারতী এয়ারটেলে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী অ্যামাজন, প্রাথমিক পর্যায় আলোচনা

ভারতীয় টেলিকম সংস্থায় বিনিয়োগ করতে চলেছে ভারতের বৃহত্তম ই-কমার্স সংস্থা। ২ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় হিসেবে দুশো কোটি টাকায় ভারতী এয়ারটেলের পাঁচ শতাংশ শেয়ার কিনতে আগ্রহ দেখিয়েছে অ্যামাজন। সেই সংক্রান্ত আলোচনাও চলছে। তবে এই চুক্তি এখনো প্রাথমিক আলোচনাতেই রয়েছে। কোনও সংস্থার তরফ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

জানা গিয়েছে, জেফ বেজোসের নেতৃত্বে অ্যামাজন সাবস্ক্রিপশনের জন্য ভারতের তৃতীয় বৃহত্তম টেলিযোগাযোগ সংস্থার বর্তমান বাজার মূল্যে প্রায় পাঁচ শতাংশ শেয়ার কিনে নিতে পারে। এয়ারটেলের একজন মুখপাত্র জানিয়েছেন, “আমরা সমস্ত ডিজিটাল মিডিয়ার সঙ্গে কাজ করি এবং তাদের পরিষেবাগুলি আমাদের বৃহত্তর গ্রাহকদের কাছে নিয়ে আসি। পাশাপাশি তাদের মতামতও গ্রহণ করি।”

প্রতিবেদনে বলা হয়েছে এই চুক্তিটি বর্তমানে আলোচনাধীন রয়েছে। অন্যদিকে খবর এসেছে জিও প্ল্যাটফর্ম গত এক মাসের মধ্যে অনেক বিনিয়োগকারীকে তাদের কোম্পনিতে বিনিয়োগের জন্য আকৃষ্ট করেছে। এছাড়া চলিয়া লকডাউনের মধ্যে ফেসবুক জিওর প্রায় দশ শতাংশ শেয়ার কিনেছেন। প্রায় এক মাসের মধ্যে, জিও প্লাটফর্মে ১৭ শতাংশেরও বেশি আরআইএল শেয়ার বিক্রি করেছে। তাতে তাদের মোট আয় হয়েছে ৭৮,৫৬২ কোটি টাকা।

তবে এই সিদ্ধান্ততে এখনই সিলমোহর লাগাননি অ্যামাজন। অ্যামাজনের একজন মুখপাত্র বলেছেন, “ভবিষ্যতে আমরা কী করব বা না করব, এমন কিছু নিয়ে এই মুহূর্তে আমরা কোনও মন্তব্যই করতে চাই না। তবে যদি এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তবে সকলেই জানতে পারবে।”

RELATED Articles

Leave a Comment