হিংসা অব্যাহত। এবারে তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়া৷

ষষ্ঠ দফার ভোটে বারবারই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের একাধিক স্থান। বাকী রয়েছে সপ্তম দফার ভোট৷ আর তার আগেও হিংসা অব্যাহত বাংলায়। এবারে তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হলো বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের পাত্রসায়র থানার নারায়ণপুর গ্রামে।

কাল রাতে নারায়ণপুর গ্রামের কিছু বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বিজেপি কর্মীরা অভিযোগ জানিয়েছেন যে, রাতে গ্রামে এসে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা চিৎকার চেচাঁমেচি জুড়ে দেয়। আর সেটা দেখটে ঘর থেকে বেরোনো মাত্রই সেই তৃণমূলের দুষ্কৃতিরা লাঠি দিয়ে বিজেপি কর্মীদের আঘাত করে বলে অভিযোগ৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

এরপর প্রাণে বাঁচতে সেই বিজেপি সমর্থকেরা বাড়ি ছেড়ে বিষ্ণুপুর জেলার বিজেপির সাংগঠনিক কার্যালয়ে আশ্রয় নেন। পাঁচ জন আহত বিজেপি কর্মীদের মধ্যে একজনের মাথায় আঘাত লাগে। তাঁরা জানান যে, এরপর ঘটনাস্থলে গ্রামবাসীরা সবাই এলে সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা পালিয়ে যায়।

অবশ্য এই ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করেছে শাসক দল। বাঁকুড়া জেলার তৃণমূল সাধারণ সম্পাদক অভিজিৎ সিং-এর দাবী যে, এটি বিজেপি-দের গোষ্ঠী দ্বন্দ্ব। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই৷ এলাকাতে এমনিই বিজেপি-র সংখ্যা নগন্য। তাই তাদের ওপর হামলার প্রশ্নই ওঠে না৷

আরও অন্যান্য খবর