জানুয়ারি মাসেই করোনা নিয়ে সাবধান বার্তা দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী, খেয়াল করেননি কেউই

তিনি যত না বেশি চর্চিত তার অভিনয় জীবন নিয়ে, তার থেকে বেশি তাঁকে চর্চা করা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি কেন তিনটি বিয়ে করেছেন সেই জবাবদিহি যে কত চাওয়া হয় তার কোন ইয়ত্তা নেই। এমনকি নিজের ছেলের সঙ্গে ছবি দিলেও তাকে ঘিরে কুরুচিকর মন্তব্যের ছড়াছড়ি হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কার কথা বলছি বুঝতে পারছেন তো? অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) কথা বলা হচ্ছে। এই অভিনেত্রী জানুয়ারি মাসে এমন একটি কাজ করেছিলেন যা তখন আমরা মেনে চললে হয়তো বর্তমান পরিস্থিতি আসতো না। কী করেছিলেন শ্রাবন্তী?

এই বছর ২৮শে জানুয়ারি শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করোনা সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন। সেখানে করোনা নিয়ে বিশদে বলা রয়েছে। যেমন করোনার উপসর্গ কী কী, এই সময় কী করা উচিত আর কী করা উচিত নয় সবই দেওয়া রয়েছে তাঁর পোস্টে। মজার বিষয় হলো সেই পোস্টে দেড় হাজারেরও উপর লাইক পড়লেও সেই সময় তার পোস্ট নিয়ে মাথা ঘামাননি কেউই। সেই সময় শ্রাবন্তী কে যারা ফলো করেন তারা যদি বিষয়টিকে নিয়ে একটু ভাবনাচিন্তা করতেন তাহলে হয়তো আজ ফলাফল অন্যরকম হলেও হতে পারত।

শ্রাবন্তী টলিউডের মধ্যে সবার আগে আমাদেরকে করোনা নিয়ে জানিয়ে ছিলেন। হয়তো তিনি নিজেও জানতেন না তার দু’মাস পরেই তার নিজের রাজ্যে করোনা এত ভয়াবহ আকার ধারণ করবে। তবুও করোনা নিয়ে মানুষজনকে সবার প্রথম সর্তকতা অবলম্বন করার অনুরোধ জানানোর জন্য শ্রাবন্তীকে একটা ধন্যবাদ জানানোই যায় কি বলুন?

RELATED Articles

Leave a Comment