অব্যাহত রইল সেনা সাফল্য, সোপোরে গুলির লড়াইয়ে মৃত ২ জঙ্গি এবং গ্রেফতার ৫

গত এপ্রিল থেকে ভূস্বর্গে জারি রয়েছে নাশকতা। তবে তার সাথে অব্যাহত রয়েছে ভারতীয় সেনার সাফল্যও। এবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে দুই জঙ্গিকে শেষ করল ভারতীয় নিরাপত্তা বাহিনী। তবে নিহত সন্ত্রাসীদের পরিচয় এখনও জানা যায়নি।

এক পুুলিশ অধিকর্তা জানিয়েছেন, সোপোরের হার্দশিবা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই বৃহস্পতিবার সকালে ওই এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। খানা তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে নিশানা করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় পালটা জবাব দেয় রাজ্য পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ দল। দু’পক্ষের গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত দুই জঙ্গি মারা গেছে। তবে এনকাউন্টার এখনও চলছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

এদিকে, বদগাম জেলার নার্বাল থেকে ৫ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গোলাগুলিও উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সবাই লস্কর-ই-তইবার সদস্য। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত চালানো হচ্ছে।

RELATED Articles

Leave a Comment