নিয়োগ প্রক্রিয়া বাতিলের পরও চুঁচুড়া পুরসভায় নিয়োগ হয়েছে একাধিক, বিক্ষোভে অস্থায়ী কর্মীরা

ফের চুঁচুড়া পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠল বিধায়কের বিরুদ্ধে। পুরসভায় নিয়োগের প্যানেল বাতিল করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু তারপরেও নিয়োগ হয়েছে। এমনই অভিযোগে বৃহস্পতিবার চুঁচুড়া পুরভবনের সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা।

তাদের অভিযোগ, বাতিল হওয়া প্যানেলের মধ্যে অন্তত ৪ জন সদস্যকে পুরসভার কাজে নিয়োগ করা হয়েছে। এমনকি পুরসভার কমিউনিটি হলে তাদের রীতিমত থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছে পুরসভা। এমনকী নতুন কর্মীরা এলাকার লোকও নন বলেও দাবি করে বিক্ষোভকারীরা। তারা মুর্শিদাবাদ-সহ অন্যান্য জেলা থেকে এসে কাজ করছে।

অভিযুক্ত পুরকর্মীদের দাবি, তারা ২৩শে মার্চ নিয়োগপত্র পেয়েছেন। কিন্তু ওই দিনই লকডাউন শুরু হয়েছিল গোটা দেশে। তাহলে লকডাউনের প্রথম দিন কী করে তারা অন্য জেলা থেকে চুঁচুঁড়া এলেন? তারা আরও বলেন, মন্ত্রী নিয়োগ বাতিল করলেও কী করে তারা কাজে যোগ দিলেন?

বিক্ষোভকারীরা দাবি করেছেন, পুরনো তারিখেই নিয়োগপত্র প্রদান করে যোগদান করানো হয়েছে এই কর্মীদের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক।

চুঁচুঁড়া পুরসভার পিওন ও মজদুর পদে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে প্রশাসনিক বোর্ডের বিরুদ্ধেও। পুরসভায় নাকি নিয়োগ পেয়েছেন তৃণমূল কাউন্সিলর ও তাদের ঘনিষ্ঠরা এমনটাই অভিযোগ করেছিলেন বিরোধীপক্ষ। যার চলতে নিয়োগপ্রক্রিয়া বাতিল করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

RELATED Articles

Leave a Comment