আজ সকাল আটটার মধ্যেই নিকেশ হবে বিকাশ দুবে, জানতেন অনুব্রত মণ্ডল!

তিনি নাকি জানতেন যে, আজ সকাল আটটার মধ্যেই এনকাউন্টারে মারা যাবেন উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে। এমনটাই মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

আজ যখন তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন যে, “কালকে যখন ওকে ছ’টার সময় ধরা হয়েছিল তখনই আমি বলেছিলাম যে আজকে সকাল আটটার মধ্যেই ওকে এনকাউন্টারে মেরে ফেলা হবে। ও বেঁচে থাকলে তো বিজেপির রথী-মহারথীদের নাম সামনে চলে আসত। ১৯৯০ সালে যখন বিজেপি সরকার ছিল তখন বিজেপির একজন মন্ত্রীকে মেরেছিল বিকাশ। তখন ওকে বিজেপি কেন ধরেনি? সেই সময় ধরলে সেইদিনের বিকাশ দুবে আজকের বিকাশ দুবে হত না। আরে ও তো বোকা! কোর্টে সারেন্ডার করতো তাহলে বেঁচে যেত।”

যদিও তাঁর এই মন্তব্যের পর বিরোধী শিবির থেকে যথারীতি বলা হয়েছে যে অনুব্রত মণ্ডল ভুল বকছেন। উনি এরকম ভুল বকেই থাকেন। তৃণমূল শিবির অবশ্য অনুব্রতের এই মন্তব্যে ভুল কিছু দেখছে না।

তবে অনুব্রত কে কী বলল না বলল তার থোড়াই কেয়ার করেন। তিনি নিজের মেজাজেই থাকেন। সেরকমই তিনি আজকেও যেমন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে দিলেন, “আমি তো জানতাম যে আজ সকাল আটটার মধ্যেই ওকে এনকাউন্টারে মেরে ফেলা হবে!”

RELATED Articles

Leave a Comment