স্বাধীনতা দিবসের দিন বহুকাঙ্খিত করোনার প্রতিষেধক আসার স্বপ্নে কার্যত জল ঢালল কেন্দ্র। আগামী বছরের আগে করোনার প্রতিষেধক প্রস্তুত হবে না বলে সরাসরি সংসদীয় কমিটিকে সরকারি বিশেষজ্ঞরা এই কথা জানিয়ে দিল।
আজ বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ ও আবহাওয়া বিষয়ক স্থায়ী কমিটিকে এই প্রেজেন্টেশন দেওয়া হয়। সরকারের প্রধান বিজ্ঞান উপদেষ্টা, CSIR-এর বৈজ্ঞানিকরা, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ ও বায়োটেকনোলজি বিভাগের তরফ থেকে বিস্তারিত তথ্য দেওয়া হয় কীভাবে কোভিড নিয়ে প্রস্তুত হয়েছে সরকার। জয়রাম রমেশ সহ সাতজন সাংসদ উপস্থিত ছিলেন এই বৈঠকে। তাঁদেরকে বিশেষজ্ঞরা বলেন আগামী বছরের শুরুতে প্রতিষেধক হয়তো আসতে পারে।
২রা জুলাই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর তরফ থেকে বলা হয় যে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে হায়দরাবাদের একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে তাঁরা ১৫ অগস্টের মধ্যে করোনার প্রতিষেধক প্রস্তুত করতে চায়। কীভাবে এত কম সময়ে এটা সম্ভব, এই নিয়ে প্রশ্ন করেন অনেক বিশেষজ্ঞরা। পরে আইসিএমআর জানায় তাঁরা শুধু চায় যে লাল ফিতের গেরোয় যেন কিছু আটকে না যায়। টিকা প্রস্তুত করার ক্ষেত্রে পুরো বিধি নিয়ম মেনেই কাজ করা হবে বলেও আশ্বস্ত করে সংস্থা।
যদিও প্রথম থেকেই এত তাড়াহুড়ো করে করোনার প্রতিষেধক অনার বিপক্ষেই ছিলেন বহু মানুষ।





