দলগত উদ্যোগের গল্প শোনাতে পারবেন ‘মন কি বাত’-এ। দেশবাসীর উদ্দেশ্যে টুইটে আর্জি প্রধানমন্ত্রীর।

দলগত প্রচেষ্টায় করেছেন কোন‌ও ভালো কাজ? রয়েছে অনুপ্রেরণা মূলক কোন‌ও গল্প আপনার ঝুলিতে? এমন কিছু ঘটনা কি আপনার স্মৃতিতে রয়েছে, যা অন্যদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন এনে দিয়েছে? জানা থাকলে তা অন্যদের সঙ্গে ভাগ করে নিন। শনিবার দেশবাসীর উদ্দেশ্যে টুইটারে এমনই আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন নমো টুইট করেন, ‘দলগত প্রচেষ্টা কী ভাবে অন্যের অনুপ্রেরণার উৎস হয়ে সদর্থক পরিবর্তন আনতে পারে, এমন ঘটনা যে আপনাদের জীবনে ঘটেছে, সে বিষয়ে আমি নিঃসন্দেহ। আপনাদের নিশ্চয় জানা রয়েছে এমন কিছু উদ্যোগের কথা, যা অনেক জীবনকে বদলে দিয়েছে। আগামী ২৬ জুলাই ‘মন কি বাত’-এর জন্য দয়া করে সেগুলি ভাগ করুন।’

নিজের টুইটার হ্যান্ডেলে সেই সমস্ত অভিজ্ঞতার বর্ণনা যুক্ত ভিডিয়ো পোস্ট করার নম্বরও এ দিন দিয়েছেন মোদী। এ ছাড়া দেশবাসীর প্রস্তাবও NaMo অ্যাপ ও MyGov ওয়েবসাইটে পোস্ট করতে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

RELATED Articles

Leave a Comment